সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


আটকায়নি গঙ্গা বিলাস! নিরাপত্তার কারণেই রাখা হয় গঙ্গার মাঝে, বিবৃতি দিল পরিচালন সংস্থা
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আটকায়নি গঙ্গা বিলাস! নিরাপত্তার কারণেই রাখা হয় গঙ্গার মাঝে, বিবৃতি দিল পরিচালন সংস্থা

সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, গঙ্গা বিলাস পটনায় পৌঁছেছে। গঙ্গার অগভীর অংশে প্রমোদতরীটির আটকে যাওয়ার খবরকে উড়িয়ে দিয়ে তাঁর দাবি, গঙ্গার মূল প্রবাহপথ ধরেই এগিয়েছে সেটি।

মাঝগঙ্গায় আটকে যায়নি প্রমোদতরী গঙ্গা বিলাস। বরং এই সংক্রান্ত যাবতীয় খবরকে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিল প্রমোদ তরীটির পরিচালন সংস্থা এক্সোটিক হেরিটেজ গ্রুপ।

সোমবার সংস্থাটির চেয়ারম্যান রাজ সিংহ ‘এনডিটিভি’কে জানিয়েছেন, গঙ্গা বিলাস সূচি মেনেই পটনায় পৌঁছেছে। গঙ্গার অগভীর অংশে প্রমোদতরীটির আটকে যাওয়ার খবরকে উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, “গঙ্গার মূল প্রবাহপথ ধরেই এগিয়েছে গঙ্গাবিলাস। গঙ্গাবিলাসের মতো বড় জাহাজের নদীর তীর ধরে এগোনো সম্ভব নয়।”

এর আগে বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছিল, বিহারের ছপড়ার কাছে কূলে ভিড়তে গিয়ে গঙ্গায় আটকে যায় গঙ্গা বিলাস। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, পরিকল্পনা মেনেই জেটিতে নিয়ে যাওয়া হয়নি প্রমোদ তরীটিকে। এ প্রসঙ্গে তিনি নিরাপত্তার কথা জানিয়েছেন। তাঁর কথায়, “বহু মানুষ গঙ্গা বিলাসকে দেখতে জেটির সামনে দাঁড়িয়েছিলেন। যাত্রীদের গোপনীয়তা এবং গঙ্গা বিলাসের নিরাপত্তার কথা ভেবেই সেটাকে মাঝগঙ্গায় রাখা হয়।” যাত্রীরা সেখান থেকেই বোটে চেপে চিরান্দ প্রত্নক্ষেত্রের উদ্দেশে যান।

এর আগে ছপরা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছিল, গঙ্গার ওই অংশে জল কম থাকার জন্য প্রমোদতরীটি কূলে ভিড়তে গিয়ে এক জায়গায় আটকে যায়। তবে যাত্রীদের যে নির্বিঘ্নে সরিয়ে নিয়ে আসা হচ্ছে, তা-ও জানানো হয়েছিল।

গত ১৩ জানুয়ারি বেনারসে গঙ্গা বিলাসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রমোদতরীটি উত্তরপ্রদেশ থেকে যাত্রা শুরু করে বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে তা শেষ করবে অসমের ডিব্রুগড়ে। ৫১ দিন ধরে ভারত ও বাংলাদেশের নানা দ্রষ্টব্য স্থানের পাশ দিয়ে যাওয়ার কথা গঙ্গাবিলাসের। ভারতের কোনও ব্যক্তিকে গঙ্গা বিলাসের এক দিনের বাসিন্দা হলে গুনতে হবে ২৫ হাজার টাকা। আধুনিক ব্যবস্থাসম্পন্ন গঙ্গা বিলাস নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে বেশ উচ্চগ্রামে প্রচার করা হলেও, পরিবেশবিদদের একাংশ গঙ্গার কম নাব্যতায় প্রমোদতরীটি চলতে পারবে কি না, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »