শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আড়ালে থাকা সামান্থাকে দেখা গেল বিমানবন্দরে
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৩, ৯:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আড়ালে থাকা সামান্থাকে দেখা গেল বিমানবন্দরে

বিনোদন ডেস্ক

মায়োসাইটিস নামের একটি রোগ বাসা বেঁধেছে শরীরে ভারতেরদক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। এই রোগের জন্যই আপাতত আড়ালে তিনি। নিচ্ছেন চিকিৎসা। 

গত ডিসেম্বরে এই অভিনেত্রী জানান, তিনি আড়ালে যাচ্ছেন। এমনটি তার হাতে থাকে বলিউডের সিনেমাটিতেও অভিনয় করবেন না তিনি। পরে আর বাইরে দেখা যায়নি তাকে। কোনো পাপারাৎজ্জির ক্যামেরার ফ্ল্যাসেও দেখা যায়নি সামান্থার মুখ। অবশেষে আড়াল ভেঙে দেখা দিলেন সামান্থা।

বলিউডভিত্তিক সাইট পিংকভিলা জানিয়েছে, ৬ জানুয়ারি ভোরে মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় সামান্থাকে। এসময় মেকআপ ছাড়া সাদা রঙের পোশাকে দেখা যায় তাকে। সাদামাটা লুকে পায়ে হেঁটে এয়ারপোর্টে প্রবেশ করছিরেন। উপস্থিত অনেকে সেলফি তোলার আবদার জানালে তা-ও পূরণ করেন এই নায়িকা। এ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তবে সামান্থা কোথায় গেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে গতকাল নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানান, সিনেমার ডাবিং করছেন তিনি। তবে সামান্থার শারীরিক অবস্থার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। আর এজন্য কাজেও ফিরেছেন তিনি।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যশোধা’। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্র রূপায়ন করেছেন সামান্থা। তার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। ঐতিহাসিক ঘারানার এই সিনেমায় শকুন্তলা দেবী চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »