সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আদালতে সুকেশ!
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আদালতে সুকেশ!

আগেও বহুবার বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। গতকালও (শুক্রবার) ঘটালেন। এদিন দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজির করা হয়েছিল তাকে। সেখানে তিনি বলেন, ‘জ্যাকলিন এই মামলার অংশ নয়, ওর কোনো চিন্তা নেই। আমি ওকে বাঁচানোর জন্যই এখানে আছি।’

এর আগে যখন দিল্লি আদালত থেকে সুকেশকে জেরা করার জন্য নিয়ে গিয়েছিল আর্থিক দুর্নীতি শাখা, তখন অবাক কাণ্ড করেছিলেন তিনি। পাশে জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে থাকা এক সাংবাদিককে সুকেশ বলেন, “আমার পক্ষ থেকে ওকে ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা জানিয়ো।”

সুকেশকে তখন জানানো হয় জ্যাকলিনের মনোভাব। সাংবাদিক সুকেশকে বলেন, ‘জ্যাকলিনের মতে, আপনি ওকে ব্যবহার করেছেন।’ সুকেশ তার জবাবে বলেন, ‘আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। ওর কাছে নিজস্ব যুক্তি আছে। আমি জ্যাকলিনের সম্পর্কে কোনো কথাই বলব না। তবে এটুকুই বলব যে, আমি তাকে ভালোবাসি, তাই তাকে রক্ষা করার দায়িত্ব আমার।’

অন্য দিকে, জিজ্ঞাসাবাদের সময় জ্যাকলিন স্পষ্ট জানান, সুকেশ তার আবেগ নিয়ে খেলা করেছেন। জীবন দুর্বিষহ করে তুলেছেন তার। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের চোখে ২০০ কোটি টাকা নয়ছয়ের মামলায় জ্যাকলিনও সমান অপরাধী।

প্রসঙ্গত, শুধু জ্যাকলিন নয়, এই মামলায় নাম জড়িয়েছে আরেক বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিরও। সুকেশ জানান, তার টাকাতেই মরক্কোতে বাড়ি কেনেন নোরা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »