● ●


‘ঘরের মাঠের ফাইফার খুবই স্পেশাল’
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘ঘরের মাঠের ফাইফার খুবই স্পেশাল’

সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। অস্ট্রেলিয়া-আফগানিস্তানের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে পেলেন ফাইফারের দেখা। সবমিলিয়ে গত ৩ মাসে এটি হাসানের তৃতীয় ফাইফার। তবে বাকি ফাইফারগুলোর চেয়ে এটির গুরুত্ব একটু বেশি হাসানের কাছে। সেটার কারণ সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন হাসান, ‘ঘরের মাঠে ৫ উইকেট পাওয়াটা আমার জন্য খুবই স্পেশাল। যেহেতু নিজেদের মাঠে ভালো একটা সুযোগ ছিল, এটা অনেক আনন্দের।’ মিতভাষী হাসান নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া সবগুলোই স্পেশাল। তবে অবশ্যই সব জায়গায় চেষ্টা করি, নিজের সেরাটা দেওয়ার এবং দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। এখানে যে কন্ডিশন ছিল, ফাস্ট বোলারদের জন্য শুরুর ১-২ ঘণ্টা হেল্প ছিল। সিম মুভমেন্ট ছিল, বলের সুইং ছিল। কিন্তু দেখা যায়, ২ ঘণ্টা পরে ফ্ল্যাট হয়ে যায়, ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায়। তারপরও আমরা যোগাযোগ করি যে আমাদের পরিকল্পনা এবং প্রক্রিয়া কী থাকবে। প্রত্যেকটা বোলারই তাদের সেরাটা দিয়ে দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছে।’ কাউন্টি ক্রিকেটে এই মৌসুমে কেন্টের হয়ে খেলেছেন হাসান। কাউন্টিতে খেলতে যাওয়ার পরই টেস্টে অনেকটা বদলে গিয়েছেন তিনি। কেন্টের এক্ষেত্রে অবদান কতটা, সেটা ব্যাখ্যা করতে হাসান বলেন, ‘কেন্টের কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন প্রায় একই ধরনের ছিল। আমার জন্য একটু সহজ হয়েছে। ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে আবার অস্ট্রেলিয়াতে বোলিং করেছি। ওইটা একটা হেল্প হয়েছে আমার জন্য। বাট অবশ্যই ওটা ডিফারেন্ট ক্রিকেট, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। দুইটা আলাদা।’দুর্দান্ত বোলিংয়ের ক্ষেত্রে স্কিলের মতো মাথাও খাটান হাসান। সেই রহস্য নিয়ে তিনি বলেন, ‘৬টা বলের মধ্যে চেষ্টা করি ২-৩টা বল করে ব্যাটারকে চিন্তা করাতে যে এই বলটাই আসবে। যেটা উইকেট টেকিং বল সেটা একটু ডিফারেন্ট প্ল্যানে বোলিং করা হয়। হয়তো ব্যাটার চিন্তা করে, এই বলটা আসবে না বা একটু ফুলার লেংথে বল আসবে, খেলতে যাবে…। ব্যাটাররা মাঝে মাঝে আউট অফ দ্য বক্স চিন্তা করে না। যদি এক্সিকিউশন ভালো হয়, ভালো জায়গায় বল করতে পারি, তখন উইকেটটা পাওয়া যায়।’ হাসানের দুর্দান্ত বোলিংয়ের পরেও দিন শেষে কিছুটা অস্বস্তিতে বাংলাদেশ। তবে হাসানের মতে, প্রথম ইনিংসে লিড নেবে বাংলাদেশ। তিনি বলেন, ‘যদি মুশফিক ভাই এবং হৃদয় কন্টিনিউ করতে পারে আমার মনে হয় আমরা ওদের লিড দিতে পারব। আশা করি, আমরা ওদের লিড রানটা কমপ্লিট করতে পারব। উইকেট এখন পর্যন্ত ভালো। স্পিন কিংবা ফাস্ট বোলিংয়েও খুব বেশি কিছু হচ্ছে না। শুরুর দিকে নতুন বলে খেলা হয়েছে, কিন্তু এখন আমার মনে হয় ব্যাটাররা যদি ভালোভাবে খেলতে পারে, তাহলে আমরা ভালোভাবে শেষ করতে পারব।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »