● ●


এসি মিলানের হার, জিতল লেভারকুসেন ও জুভেন্টাস
প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এসি মিলানের হার, জিতল লেভারকুসেন ও জুভেন্টাস

উয়েফা ইউরোপা লিগে গতকালের রাতটা ছিল অঘটন আর চমকের। নিজেদের মাঠ সান সিরোয় হাঙ্গেরির ফেরেঙ্কভারোসের কাছে ২-০ গোলে হেরেছে এসি মিলান। অন্যদিকে জার্মানিতে বায়ার লেভারকুসেনকে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে মার্সেই। আর নেদারল্যান্ডসে এজেড আলকমারকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।মিলানের জন্য রাতটি ছিল হতাশার। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর দুই গোল করে স্বাগতিকদের স্তব্ধ করে দেয় ফেরেঙ্কভারোস। ৫২ মিনিটে গোলরক্ষক লরেঞ্জো তোরিয়ানির ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন লেনি জোসেফ। ১৪ মিনিট পর দ্রুত পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৭৭ মিনিটে বদলি খেলোয়াড় বামিদেলে ইউসুফ লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও একজন বেশি নিয়েও গোল করতে পারেনি মিলান। চার ম্যাচে এটি তাদের তৃতীয় হার। তিন পয়েন্ট নিয়ে দলটি এখন তালিকার ২৮তম স্থানে।জার্মানিতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে অপেক্ষাকৃত নিষ্প্রভ ম্যাচে শেষ দিকে জ্বলে ওঠে মার্সেই। ৭৭ মিনিটে মাঝমাঠের কাছ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করেন আমিনে গুইরি। তাঁর সেই দৃষ্টিনন্দন গোলেই ১-০ ব্যবধানের জয় পায় ফরাসি ক্লাবটি। চার ম্যাচের পর এটিই তাদের প্রথম জয়।এদিকে এজেড আলকমারের মাঠে জুভেন্টাসকে এগিয়ে দেন ১৯ মিনিটে তেউন কুপমেইনার্স। প্রতিপক্ষ অধিনায়ক পিয়ার কুপমেইনার্স তাঁর ভাই। প্রথমার্ধ শেষ হওয়ার আট মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন রঁদাল কোলো মুয়ানি। শেষ দিকে মেক্স মিয়ারডিঙ্ক এক গোল শোধ করলেও সমতা ফেরাতে পারেনি স্বাগতিকেরা। ১০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠেছে জুভেন্টাস।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »