● ●


টেলর-বেনেটের সেঞ্চুরি, জিম্বাবুয়ের ৫০৪
প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টেলর-বেনেটের সেঞ্চুরি, জিম্বাবুয়ের ৫০৪

নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছি জিম্বাবুয়ে। দলীয় ইনিংসে বড় অবদান রেখে শতক হাঁকান অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর (১৩১ রান) ও অধিনায়ক ব্রায়ান বেনেট (১২৮ রান)। এছাড়া ওয়েসলি মাদেভেরে ৫৪, বেন কুরান ৪২ এবং গ্রেম ক্রেমার ও ওপেনার ইনোসেন্ট কাইয়া উভয়েই ৩৪ রান করেন। সবমিলিয়ে ১৩৪.৩ ওভারে ৫০৪ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে জিম্বাবুয়ীয় দল। আফগান বোলিং আক্রমণে মোহাম্মদ সেলিম ও কায়েস আহমেদ ৩টি করে এবং জিয়া-উর-রহমান ২টি উইকেট শিকার করেন। শারজায় একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে দৃঢ়তা দেখাচ্ছে আফগানিস্তান। ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে আফগানদের সংগ্রহ ১ উইকেটে ১১৩ রান। প্রথম ইনিংসের হিসেবে জিম্বাবুয়ের চেয়ে এখনো ৩৯১ রানে পিছিয়ে রয়েছে তারা।বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় মাত্র ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার আব্দুল মালিক মাত্র ২ রান করে নিয়ামহুরির শিকার হন। তবে শুরুর সেই ধাক্কা সামলে দলের হাল ধরেন সেদিকউল্লাহ অটল ও রহমানুল্লাহ। দিন শেষে দুজনেই দারুণ ব্যাটিং করে অর্ধশতক পূর্ণ করেন। সেদিকউল্লাহ অটল ৫৫ এবং রহমানুল্লাহ ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।ম্যাচের তৃতীয় দিনে জিম্বাবুয়ীয় বোলিং আক্রমণ সামলে আফগানিস্তান তাদের ইনিংসকে কতদূর এগিয়ে নিতে পারে, এখন সেটাই দেখার বিষয়।সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৫০৪/১০, ১৩৪.৩ ওভার(টেলর ১৩১, বেনেট ১২৮, মাদেভেরে ৫৪, সিগা ৪৪; সেলিম ৩/৮২, কায়েস ৩/১২০)। আফগানিস্তান প্রথম ইনিংস: ১১৩/১, ৩৫ ওভার(অটল ৫৫*, রহমানুল্লাহ ৫০*, নিয়ামহুরি ১/১০)। * আফগানিস্তান প্রথম ইনিংসে এখনো ৩৯১ রানে পিছিয়ে রয়েছে।* দ্বিতীয় দিন শেষে




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »