● ●


৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান
প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান

ওয়ানডে ক্রিকেটে ৫৫টি সেঞ্চুরি এবং ৮০টি ফিফটির পাহাড়সম রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ক্রিকেটপ্রেমীদের অনেকের কাছেই প্রশ্ন থাকতে পারে, এত শত সেঞ্চুরির মধ্যে ভারতীয় এই কিংবদন্তির নিজের চোখে সেরা ওয়ানডে ইনিংস কোনটি? সম্প্রতি নিজের ৩৮তম জন্মদিনে স্টার স্পোর্টসের একটি ভিডিও সাক্ষাৎকারে সেই রহস্যের জট খুলেছেন কোহলি। তার নিজের বিবেচনায় ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংসটি কোনো সেঞ্চুরি বা ফিফটি নয়, বরং একটি ছোট কিন্তু দলের জয়ে ভীষণ কার্যকরী ইনিংস।কোহলির মতে, তার ক্যারিয়ারের সেরা ওয়ানডে ইনিংসটি হলো ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৩৪ বলে ৪৩ রানের ইনিংসটি।বৃষ্টিবিঘ্নিত ওই ফাইনালে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই মাত্র ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল ভারত। সেই কঠিন মুহূর্তে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন কোহলি। শেষ পর্যন্ত ওই ম্যাচটি ৫ রানে জিতে শিরোপা উল্লাসে মাতে ভারত। ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলীয় সাফল্য ও ট্রফি জয়কে সব সময় সবার ওপরে রাখা কোহলি তাই কঠিন পরিস্থিতিতে খেলা এই ৪৩ রানকেই তার সেরা হিসেবে বেছে নিয়েছেন।কোহলির এই পছন্দের সামনে হেরে গেছে তার ক্যারিয়ারের বহু দুর্দান্ত সেঞ্চুরি ও মহাকাব্যিক ইনিংস। স্টার স্পোর্টসের সেই আড্ডায় একের পর এক ঐতিহাসিক ইনিংসের তুলনা টেনে আনা হলেও কোহলি প্রতিবারই তার সেই ৪৩ রানকে এগিয়ে রেখেছেন।আর ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুখে খেলা ৩৫ রানের ইনিংসটিকে দ্বিতীয় স্থানে রেখেছেন কোহলি।ব্যক্তিগত অর্জনের আড়ম্বর নয়, দলের প্রয়োজনে ও ফাইনালে ট্রফি জয়ে অবদান রাখাই যে বিরাট কোহলির কাছে সর্বেসর্বা, এই স্বীকারোক্তি তারই এক অনন্য প্রমাণ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »