সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে রোজিনা ইসলামকে গ্রেপ্তারের খবর
প্রকাশ: ১৮ মে, ২০২১, ১১:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে রোজিনা ইসলামকে গ্রেপ্তারের খবর
রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ তুলে ধরা হয়েছে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে

রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ তুলে ধরা হয়েছে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, দ্য হিন্দু, স্ট্রেইটস টাইমস, এবিসি নিউজ, বার্তা সংস্থা এএফপিসহ বেশ কিছু সংবাদমাধ্যম গুরুত্বের সঙ্গে এই সংবাদ প্রকাশ করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে দুর্নীতি নিয়ে প্রতিবেদন করে পরিচিতি পাওয়া একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। ঔপনিবেশিক আমলের ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। অ্যাসোসিয়েটেড প্রেস-এপির বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলা বিষয়ে প্রতিবেদনকারী শীর্ষস্থানীয় একজন প্রতিবেদককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাঁরা অবিলম্বে এই প্রতিবেদকের মুক্তি দাবি করেছেন।

রোজিনা ইসলামের মুক্তি দাবিতে সাংবাদিকদের বিক্ষোভের তথ্যও তুলে ধরেছে আল জাজিরা

রোজিনা ইসলামের মুক্তি দাবিতে সাংবাদিকদের বিক্ষোভের তথ্যও তুলে ধরেছে আল জাজিরা

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরায় প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘রোজিনা ইসলাম: বাংলাদেশে কোভিড নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিক গ্রেপ্তার’।

প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে খবর প্রকাশ করার পর রোজিনা ইসলামের বিরুদ্ধে নথি চুরির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় দেশটিতে শত শত সাংবাদিক বিক্ষোভ করেছেন।

সিঙ্গাপুরভিত্তিক দ্য স্ট্রেইটস টাইমস রোজিনা ইসলামকে নিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ঘাটতির জায়গাগুলো তুলে ধরে প্রতিবেদন প্রকাশকারী একজন শীর্ষস্থানীয় সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার বাংলাদেশের শত শত সাংবাদিক বিক্ষোভ করেছেন।

এএফপির প্রতিবেদনটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া

এএফপির প্রতিবেদনটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া

এপির সংবাদ প্রকাশ করেছে এবিসি নিউজ, গালফ নিউজ, দ্য হিন্দু, সিয়াটল টাইমস। টাইমস অব ইন্ডিয়া এএফপির প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া এই সংবাদ প্রকাশ করেছে ডেইলি ফিনল্যান্ড।

সিয়াটল টাইমসও প্রকাশ করেছে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের খবর

সিয়াটল টাইমসও প্রকাশ করেছে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের খবর

এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, বাংলাদেশে করোনাভাইরাস সংকটের মধ্যে সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়ন বেড়েছে।

রোজিনা ইসলামকে আজ শাহবাগ থানা থেকে বেলা ১১টার পর পর আদালতে নেওয়া হয়। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানি হতে পারে।

গালফ নিউজেও গুরুত্বের সঙ্গে খবরটি প্রকাশ করা হয়েছে

গালফ নিউজেও গুরুত্বের সঙ্গে খবরটি প্রকাশ করা হয়েছে

পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »