সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আপত্তিকর প্রস্তাবে সাড়া না দেওয়ায় কাজ পাইনি’
প্রকাশ: ৭ আগস্ট, ২০২১, ২:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘আপত্তিকর প্রস্তাবে সাড়া না দেওয়ায় কাজ পাইনি’

বেশ কিছুদিন ধরেই সিনেমা নিয়ে তেমন আলোচনায় নেই বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ‘রকস্টার’ সিনেমা দিয়ে বলিউড যাত্রা শুরু করা এই অভিনেত্রী ‘ম্যায় তেরা হিরো’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন। অল্পদিনেই নিজের অবস্থান তৈরি করা নার্গিস হটাৎই কাজ কমিয়ে দেন।

বিষয়টি নিয়ে এতদিন কোনো কথা না বললেও সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারের অভিনয় কম করা প্রসঙ্গে কথা বললেন তিনি। পরিচালকদের অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় অনেক কাজ তার হাতছাড়া হয়েছে বলে জানান এই অভিনেত্রী। যদিও বলিউডে কাজ পেতে এ ধরনের প্রস্তাব নতুন কিছু নয়। এর আগেও একাধিক তারকা এ নিয়ে অনেকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

ঐশ্বর্য রাই এবার ভিলেন

নার্গিস বলেন, ‘আমি অভিনয়ের জন্য ক্ষুধার্ত ছিলাম। তবে বিখ্যাত হওয়ার জন্য আমি ক্ষুধার্ত নই। যেটা আমার মতের বিরুদ্ধে যায় সেটা আমি কখনোই করি না। আমি কোনো পরিচালকের সঙ্গে ঘুমাতে পারবো না। তাদের অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় অনেক কাজ থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। যা আমার জন্য খুবই বেদনাদায়ক ছিল। তবে আমি জানতাম, আমার কিছু বাধ্যবাধকতা রয়েছে। চাইলেই সব করতে পারি না আমি। তখন অনেক হতাশায় জীবন পার করেছি। তবে কিছু ভালো মানুষের কারণে সেই অবস্থা থেকে নিজেকে বের করে এনেছি। কৃতজ্ঞতা তাদের প্রতি।’

‘ইমরানের সাথে কোনো প্রেমের সম্পর্ক নেই’

তবে কোনো নির্মাতার নাম সরাসরি তিনি না বললেও একটি ম্যাগাজিনের বিষয়ে বিস্তারিত জানান তিনি। নার্গিস বলেন, ‘আমার ম্যায় তেরা হিরো সিনেমার সাফল্যের পর প্লেবয় ম্যাগাজিনে মডেলিংয়ের জন্য ডাকা হয়। কিন্তু সেখানে অনৈতিক নানা ধরনের প্রস্তাব দেওয়া হয় আমাকে। আমি জানতাম এই ম্যাগাজিনটি অনেক বিখ্যাত এবং প্রচুর টাকা দেবে। তবু আমি না করে দিয়েছিলাম।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »