সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আফগানিস্তানে শুরু ডোমেস্টিক ফ্লাইট
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে শুরু ডোমেস্টিক ফ্লাইট

সেবন্তী ভট্টাচার্য : মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়তেই কাবুল বিমানবন্দরের দখল নিয়েছে তালেবান । আনন্দের বহিঃপ্রকাশের জেরে রকেট ছুড়েছে তারা। কোথাও আবার বিমান ওড়ানোর চেষ্টা করেছে। কিন্তু কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা খুবই শোচনীয়। বিমানবন্দরে থাকা অধিকাংশ বিমানই অকেজো করে দিয়েছে মার্কিন সেনা। কোনওটার ইঞ্জিন নেই তো কোনওটার প্রপেলার হাওয়া। ফলে সেগুলিকে আর কাজে লাগানো সম্ভব নয়। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তালেবান।

তবে এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর। শুক্রবার অর্থাত্‍ আজ থেকেই আফগানিস্তানের মধ্যে যাত্রীবাহী বিমান পরিষেবা শুরু হবে। এর জন্য তালেবান নেতৃত্ব সম্মতি দিয়েছে। আফগান সরকারি বিমান সংস্থার সিনিয়র ম্যানেজার তামিম আহমদিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। আরিয়ানা আফগান এয়ারলাইন্সকে আফগানিস্তানের ঐতিহ্যপূর্ণ এবং দেশের প্রাচীনতম বিমান সংস্থা বলা হয়। জানা গিয়েছে, দেশ ছাড়ার আগেই আফগান বায়ুসেনার ৭৩টি বিমান অকেজো করে দেয় মার্কিন ফৌজ। কাবুল বিমাবন্দর দখল করলেও তা পরিচালনা করার মতো দক্ষতা নেই তালেবানের। বিশেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে রানওয়ে রক্ষণাবেক্ষণ করার মতো পরিকাঠামো এই মুহূর্তে কাবুল বিমানবন্দরে নেই। আর বিমানবন্দরের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের প্রায় সকলেই দেশ ছেড়ে চলে গিয়েছেন। কাবুল বিমানবন্দরকে ফের কার্যক্ষম করে তুলতে কাতার থেকে বিশেষজ্ঞ দল আফগানিস্তানে এসেছে। গত সোমবার, বুধবার ও বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পৌঁছেছেন কাতারের বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন তাঁরা। সূত্রের খবর, কাবুল বিমানবন্দরের অবস্থা শোচনীয় হলেও মাজার-ই-শরিফ ও কান্দাহার বিমানবন্দরগুলিতে পরিষেবা বহাল করা যেতেই পারে। তালেবান দখলের অব্যবহিত পরে, কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, দেশগুলি তাদের নাগরিকদের এবং তাদের সাথে কাজ করা আফগানদের সরিয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, যখন স্থানীয়রা শত শত সংখ্যায় বিমানবন্দরে জড়ো হয়, দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »