সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আফগান নারীদের বিনোদন পার্কে প্রবেশ নিষিদ্ধ
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২২, ২:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আফগান নারীদের বিনোদন পার্কে প্রবেশ নিষিদ্ধ

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে নারীদের মৌলিক অধিকারের ওপর বিধিনিষেধ বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন কাবুলের বিনোদন পার্কে নারীদের প্রবেশ নিষেধ বলে নির্দেশ দিয়েছে আফগানিস্তানের নৈতিক পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রোপাগেশন অফ ভার্চুটি অ্যান্ড প্রিভেনশন অফ ভাইস মন্ত্রনালয়ের (এমপিভিপিভি) একজন মুখপাত্র মহিলাদের পার্কগুলিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে তিনি এই অনুরোধে সাড়া দেননি। 

কাবুলের একটি বিনোদন পার্কে ঢুকার সময় পার্কের কর্মকর্তারা বেশ কয়েকজন নারীকে ফিরিয়ে দিয়েছিলেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তালেবান এজেন্টরাও তখন উপস্থিত ছিলেন।

কাবুলের একজন বাসিন্দার বরাত দিয়ে রয়টার্স জানায়, তিনি তার নাতিকে পার্কে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

ওই নারী বলেন, যখন একজন মা তাদের বাচ্চাদের সঙ্গে আসে, তখন তাদের অবশ্যই পার্কে প্রবেশ করতে দেওয়া উচিত, কারণ এই শিশুরা ভাল কিছু দেখেনি।

কাবুলের এই নারী আরও বলেন, তিনি কর্মকর্তাদের অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু তারা তাদের পার্কের ভেতরে প্রবেশ করতে দেয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই পার্ক অপারেটর জানান, তালেবান কর্মকর্তারা তাদের পার্কে নারীদের প্রবেশ করতে না দেওয়ার জন্য বলেছিলেন। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »