সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আফগান বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ নারী শিক্ষা, যা বলল সৌদি আরব-তুরস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:৫৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আফগান বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ নারী শিক্ষা, যা বলল সৌদি আরব-তুরস্ক

আফগানিস্তানে ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ ঘোষণার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও তুরস্ক।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। ক্ষমতায় আসার পর নারীদের অধিকার ও স্বাধীনতা হরণে এটি তালেবানের সর্বশেষ পদক্ষেপ।

তালেবানের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় উঠেছে। এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। নারীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার।
বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু তালেবানের প্রতি সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, নারী শিক্ষা নিষিদ্ধ করা ইসলামসম্মত কিংবা মানবিক কোনোটিই নয়। আমরা এ সিদ্ধান্ত সঠিক বলে মনে করি না। ইনশা আল্লাহ, তালেবান এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে তালেবানের সিদ্ধান্তে ‘বিস্ময় এবং দুঃখ’ প্রকাশ করে বলেছে, ‘বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধে তালেবানের এই সিদ্ধান্ত, সকল ইসলামিক দেশকে বিস্মিত করেছে।’

গত বছর ক্ষমতা দখলে নেওয়ার পর তালেবান কঠোর ইসলামি আইন ব্যাপকভাবে বাস্তবায়ন করেছে। তারা মেয়েদের মাধ্যমিক শিক্ষাও নিষিদ্ধ করেছে। বিধিনিষেধের কারণে চাকরি করতে পারছেন না আফগান নারীরা। সূত্র: আল জাজিরা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »