শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আমতলীতে বিষ প্রয়োগে ৪টি গাভীন গরুর মৃত্যু
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে বিষ প্রয়োগে ৪টি গাভীন গরুর মৃত্যু

এইচ. এম. রাসেল, আমতলী বরগুনা।
বরগুনার আমতলী উপজেলার আড়পাংঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে নিজাম আকনের পালিত ৪টি গাভীকে বিষ প্রয়োগে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর সারে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমতলী থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে যানা যায়, সোমবার দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার ভোর চারটার দিকে হঠাৎ গরুর খামার থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পেয়ে নিজাম আকনের ছেলে খামারে গিয়ে দেখতে পায় গরুগুলোর মুখ থেকে লালা বের হচ্ছে এবং মুখে পাউডারের মত কিছু আছে। কিছুক্ষণের মধ্যেই ৪টি গরু মৃত্যুর কোলে ঠলে পরে।
গরু গুলোর বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হক বলেন, প্রাথমিক ভাবে বলা যায় কোন বিষ জাতীয় ট্যাবলেট দিয়ে গরু গুলো মারা হয়েছে, ল্যাবে পরিক্ষা করে বিস্তারিত বলা যাবে।
আমতলী থানার এসআই শহিদুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে বলেন, আমাদের অফিসার ইনচার্জ একেএম মিজানুর স্যারের নির্দেশে আমি এখানে এসেছি, আমরা আভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেবো।
খামারের মালিকের ছেলে জাহিদ জানান, মঙ্গলবার ভোরে সুস্থ্য সবল বড় বড় গরু গুলো একে একে দাপাতে দাপাতে মাটিতে লুটিয়ে পরে পেট ফুলে উঠে মারা যায়।
স্থানীয়রা জানান, খামার মালিকের ডাক চিৎকার শুনে তারা ছুটে এসে গরুগুলো মারা যাওয়ার দৃশ্য দেখতে পান।
খামারের মালিক নিজাম আকন বলেন, আমার সাথে এই কাজ কেউ করতে পারে তা আমার ধারনার বাইরে কিন্তু যেহেতু বিষক্রিয়ায় গরুগুলো মারা গেছে সেহেতু শত্রু পক্ষ যে এই কাজ করতে পারে । আমার সব শেষ হয়ে গেছে। ৮টি গরু মধ্যে ৪টি গর্ভবতী গাভী মারা যাওয়ায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »