আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচন ১৬ মার্চ
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচন ১৬ মার্চ

আমতলী (বরগুনা) প্রতিনিধি ॥ আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানকে ঋণ খেলাপীর দায়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার পর আগামী ১৬ মার্চ পুন:নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন এ আদেশ জারি করেন।

জানা গেছে, ২০১৩ সালে রুপালী ব্যাংক লি: পটুয়াখালী শাখা থেকে নিজ নামে এক বছর মেয়াদী ১৬ লক্ষ টাকা ঋণ নেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। যা সুদে-আসলে ২৪ লক্ষ টাকায় দাড়িয়েছে। এ ছাড়া তার মালিকানাধীন মেসার্স বনানী ট্রেডার্সের নামেও এক বছর মেয়াদী ঋণ তোলেন গোলাম ছরোয়ার ফোরকান। যা সুদে আসলে ২৭ লক্ষ টাকা হয়। ওই ঋণ পরিশোধ না করায় ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপীর তালিকায় তার নাম ওঠে। ঋণ খেলাপীর তথ্য গোপান করে ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। ওই নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। এতে সংক্ষুব্ধ হন প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু। ওই বছরের ২১ এপ্রিল ঋণখেলাপির তথ্য সংযোজন করে তার প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে বিজয়ী ঘোষনার আবেদন করেন। বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন সকল তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহন শেষে গত ১৭ ফেব্রুয়ারী ফোরকানকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজয়ী ঘোষনার আদেশ দেন।

এ রায়ের বিরুদ্ধে ফোরকান হাইকোর্টে আপিল করেন। উচ্চ আদালত নিন্ম আদালেতর রায় স্থগিত করে পুনরায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেন। দীর্ঘদিন শুনানী শেষে আদালতের বিচারক মো. হাসানুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দিয়ে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষনা করে পুনঃ নির্বাচনের আদেশ দেন। নির্বাচনী ট্রাইবুন্যাল আপীল বিভাগও একই রায় দিয়ে আমতলী উপজেলা পরিষদের পুন: নির্বাচনের আদেশ প্রদান করেন। এ আদেশ অনুযায়ী ২৪ জানুয়ারি মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব মো. আতিয়ার রহমান ১৭.০০০০০০০,০৭৯,৪০,০২২,১৯-১৬ নং স্মারকে বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানির্ং কর্মকর্তাতে আগামী ১৬ মার্চ আমতলী উপজেলা পরিষদের নির্বাচন ইভিএম এর মাধ্যমে আয়োজনের সকল প্রস্তÍতি নেওয়ার জন্য আদেশ প্রদান করেন।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নি অফিসার দিলীপ কুমার হাওলাদার বলেন, আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচনের আদেশ পেয়েছি। আদেশ অনুযায়ী আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমতলী প্রয়োজনীয় প্রস্তÍুতি গ্রহন শুরু করেছি। ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »