● ●


রাজারবাগে বিস্ফোরণের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের রিমান্ড
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজারবাগে বিস্ফোরণের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের রিমান্ড

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৯: ৪৬

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সেন্ট্রি পোস্টে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা আমির ওসমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মামলায় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মোফাজ্জল হোসেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে সতর্কতার সঙ্গে তাকে চার দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক।

মামলার রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর এলপি গেটের সেন্ট্রি পোস্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাজারবাগের ২ নম্বর গেট থেকে মগবাজারগামী ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলসদৃশ বস্তুর পোড়া টিনের অংশ, লাল স্কচটেপের অংশ এবং ১৫টি লোহার তারের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় পল্টন মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা করেন পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল মমিন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ১২ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের ৩৩০ নম্বর বাসা থেকে রানা আমির ওসমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, রানা আমির ওসমান ও তার সহযোগীরা পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটান। এতে অর্থ জোগানদাতা, নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে তার ভূমিকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, বিস্ফোরকের উৎস, প্রস্তুতকারক ও সরবরাহকারীদের চিহ্নিত করা এবং নেপথ্যের অর্থদাতা ও নির্দেশদাতাদের খুঁজে বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া দেশের অন্য কোথাও একই ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে কি না, তা জানার জন্যও তাকে জিজ্ঞাসাবাদের কথা বলা হয়েছে।

পুলিশের সিডিএমএস (CDMS) যাচাইয়ের বরাত দিয়ে রিমান্ড আবেদনে জানানো হয়, রানা আমির ওসমানের বিরুদ্ধে মাগুরা সদর থানায় আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বরের মামলা এবং অন্যটি ২০১৫ সালের একটি ঘটনায় করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

রানা আমির ওসমান মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার ভাইনা চোপদারপাড়া এলাকায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »