● ●


গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ আ.লীগের ৬ ও জাকের পার্টির ১ নেতা গ্রেপ্তার
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ আ.লীগের ৬ ও জাকের পার্টির ১ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন জেলা শহর থেকে নাশকতা মামলায় সাবেক নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া বাজার এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ নাহিম জ্যামিকে চিকিৎসা শেষে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সাবেক ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) ও আজিজুল হক (৬৪)। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রাশেদ নাহিম জ্যামি (৩৯)।আলমডাঙ্গা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) কুশল বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির নেতাকর্মীরা ভাংবাড়ীয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকানে বসে গোপন বৈঠক করছেন বলে পুলিশের কাছে খবর আসে। পরে সেখানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে কয়েকজনের মারধরে আহত হন জ্যামি। পরে স্বজনেরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি নাশকতা মামলার আসামি। তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।এমএমআর




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »