● ●


সিঙ্গাপুরে জয়ের লক্ষ্যে চট্টগ্রামে ঘাম ঝরাচ্ছেন বাংলার বাঘিনীরা
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে জয়ের লক্ষ্যে চট্টগ্রামে ঘাম ঝরাচ্ছেন বাংলার বাঘিনীরা

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরে ফিফার দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার লক্ষ্য নিয়ে বন্দরনগরীর বাইরে আনোয়ারার কর্ণফুলী নদীর তীরের নিরিবিলি পরিবেশে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অন্তর্বর্তীকালীন ফরাসি কোচ এরিক মেয়ারের অধীনে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) সবুজ মাঠে ঘাম ঝরাচ্ছেন মারিয়া মান্ডা, ঋতুপর্ণা ও আফঈদারা।গত ৩১ অক্টোবর থেকে কেইপিজেডের নিজস্ব মাঠে এক মাসের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছে দলটির ৪৪ সদস্যের বহর। ঢাকার মাঠে ব্যস্ততার কারণে বাফুফের অনুরোধে কেইপিজেড কর্তৃপক্ষ তাদের মাঠটি বরাদ্দ দিয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে। যেখানে অনুশীলন ছাড়াও সুইমিং ও জিমের মাধ্যমে নিজেদের প্রস্তুত করছেন ফুটবলাররা।এদিকে প্রধান কোচ পিটার বাটলার হঠাৎ অসুস্থ হয়ে ইংল্যান্ডে যাওয়ার পর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি দলের খেলোয়াড়দের কিছুটা মর্মাহত করলেও নতুন কোচ এরিক মেয়ারের হাত ধরে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বাঘিনীরা। কোচ পিটার বাটলারের প্রতিষ্ঠিত কৌশল ও নিয়মানুবর্তিতাই বজায় রাখার ঘোষণা দিয়ে এরিক মেয়ার জানান, আফ্রিকান দলগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতার আলোকে তিনি বাংলাদেশের মেয়েদের খেলায় দারুণ মান ও শৃঙ্খলা দেখতে পেয়েছেন। সিঙ্গাপুরের সাম্প্রতিক ম্যাচগুলোর ভিডিও বিশ্লেষণ করে দুটি ম্যাচেই জয় ছিনিয়ে আনতে খেলোয়াড়দের কৌশলগত প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।কোরিয়ান ইপিজেড কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মো. শাহজাহান জানান, কেইপিজেড চেয়ারম্যান কিহাক সাং শিল্পের প্রসারের পাশাপাশি খেলাধুলার বিকাশেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। সে লক্ষ্যেই চতুর্থবারের মতো জাতীয় নারী ফুটবল দলকে তাদের মাঠে অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়েছে।আগামী ১ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে সিঙ্গাপুরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই দুটি প্রীতি ম্যাচে জয়লাভের মাধ্যমে বাংলাদেশ নারী ফুটবল দল নতুন ইতিহাস গড়বে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »