● ●


মালদ্বীপকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে ভারত
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে ভারত

সাফ চ্যাম্পিয়নমিপে আজ সেমিফাইনালে উঠার লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হয়েছিল ভারত ও মালদ্বীপ। এই ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হয়েই সেমিফাইনালে উঠল ভারত। খেলার ৩৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলেই জিতেছে তারা। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় ভারতীয়রা। ফলে টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত অনূর্ধ্ব-২৩ দল। এই গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনালে নাম লেখায় পাকিস্তান। ভারতের বিপক্ষে হারলেও মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পাকিস্তানিরা। তবে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে, সেটি জানা যাবে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ শেষে।জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতে দুদলই রক্ষণাত্মক ফুটবল খেলে। রক্ষণ ধরে রেখে আক্রমণে যাওয়ার কৌশল নেয় ভারত ও মালদ্বীপ। এই কৌশলে খেলে সফল হয় ভারত। প্রথম আধ ঘণ্টায় পরিস্কার কোনো গোলের সুযোগ তৈরি করতে না পারলেও ৩৮ মিনিটে পেনাল্টি পায় তারা। ডান দিক থেকে বক্সে বল নিয়ে ঢুকে ছিলেন ভারতের আবদুল রাবিন। কিন্তু পেছন থেকে তাকে আঘাত করেন মালদ্বীপের হোসাইন শিফাউ ইউসুফ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করেন সুহাইল ভাট। এবারের সাফে তার তৃতীয় গোল এটি। এর আগে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল উপহার দেন এই তরুণ ফরোয়ার্ড। এই গোলের পরই আরো বেশি উজ্জীবিত ভারতীয়রা। যে কারণে বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রাখে তারা। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে মালদ্বীপ। কিন্তু তাদের কোনো চেষ্টাই সফল হয়নি। ৭৯ মিনিটে হামধানের ফ্রি কিক থেকে গোলের সুযোগ মিস হয়। ভারতের গোলরক্ষক দুবে অসাধারণ দক্ষতায় বল ঠেকিয়ে দেন। এর কিছুক্ষণ পর মালদ্বীপের মুজধান হাসানের দূরপাল্লার শটও রুখে দেন দুবে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরার আরেকটি দারুণ সুযোগ পেয়েছিল মালদ্বীপ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ইব্রাহিম জাকি। দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন ভারত গোলরক্ষক দুবে। অবশ্য ভারতও স্কোর লাইন বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। যদি ৮৩ মিনিটে ভারতের ইরফানের হেডে গোল হতো, তাহলে ভারতের নামের পাশে আরেকটি গোল যোগ হতো।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »