● ●


কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: ডা.শফিকুর রহমান
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: ডা.শফিকুর রহমান

কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে আলোচনা বা সমঝোতা করার কোনো ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে জাতীয় সংসদে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেন, আমরা একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে আমরা বসব—কিন্তু কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দেওয়া বক্তব্যে ইঙ্গিত করেছিলেন যে, একটি দলের শীর্ষ নেতাদের সাথে ভিনদেশি সংস্থার গোপন বৈঠকের কোনো সম্পর্ক সাম্প্রতিক অস্থিরতার পেছনে রয়েছে কি না।এর কড়া জবাব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বলা হয়েছে ভিনদেশি গোয়েন্দা সংস্থার সাথে একটি দলের বোঝাপড়া হয়েছে। সেই দলটা কে—তা স্পষ্ট করা হোক। সরকারের নিয়োজিত সচিব পদমর্যাদার এক ব্যক্তি সারাদিন জামায়াতকে নিয়ে মিথ্যাচার করেন। সেই ফালতু লোকের বক্তব্যকে রেফার করে যদি আমাদের ইঙ্গিত করা হয়, তবে ৩৫০ সদস্যের এই হাউজে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলছি—কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার ইতিহাস জামায়াতের নেই। আমরা এর আগেই চ্যালেঞ্জ দিয়েছিলাম, প্রমাণ থাকলে তা জনসমক্ষে উপস্থাপন করুন। একাই লড়েছি, বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: মাহমুদুর রহমান পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, বরঞ্চ যারা আমাদের দিকে আঙুল তুলছেন, তাদের নিজেদেরই দেশে ও বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসার সুস্পষ্ট প্রমাণ ও রেকর্ড রয়েছে। এমনকি এজেন্সির দেশে গিয়ে তাদের সামনে অতীতের পররাষ্ট্রনীতির ভুল স্বীকার করে জনসম্মুখে বক্তব্য দেওয়ার ইতিহাসও রয়েছে। তাই মেহেরবানি করে আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন।আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার যে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী তুলেছিলেন, তা নাকচ করে জামায়াত আমির বলেন, ১২ আগস্টের এক সাংবাদিক সম্মেলনের কথা বলে আমাকে মিসকোট করা হয়। অথচ সেই ২২ মিনিটের বক্তব্যে স্বপ্নেও আমি একবারের জন্য আওয়ামী লীগের নাম মুখে নেইনি। সেই পুরো ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় আছে, যে কেউ দেখে নিতে পারেন।দেশে মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সরকারি দলের সংসদ সদস্যরা নিজেরাই সংসদে বলছেন যে ফ্যাসিবাদের সময়ের মাদকের সিন্ডিকেট এখন তাদের দলের কিছু নেতা নিয়ন্ত্রণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েই মাদকের বড় চালান যাওয়ার কথা সরকারি দলের সদস্যরাই উল্লেখ করেছেন। এমনকি কুষ্টিয়ায় মাদক কারবারীদের ধরতে গিয়ে সরকারি দলের নেতাকর্মীদের হামলার মুখে পড়েছে পুলিশ।সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইন প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড ২২ থেকে ১২-তে নামায় স্বরাষ্ট্রমন্ত্রী হাততালি চেয়েছিলেন। এ জন্য সংসদে হাততালি দিয়ে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামলে আমরা সবাই মিলে প্রাণখুলে হাততালি দেব। প্রতিটি নাগরিকের জীবনের মূল্য রয়েছে। সীমান্ত সুরক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণ যেভাবে পাশে দাঁড়িয়েছে, তাদের কৃতিত্বও স্বীকার করা উচিত ছিল।বক্তব্যের শেষে পারস্পরিক দোষারোপের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ইঙ্গিতপূর্ণ কথা না বললে আমি এর একটা কথাও বলতাম না। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই স্পিরিট ধরে রেখেই আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগোতে হবে। কোনো দেশের আধিপত্য বরদাস্ত না করে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »