● ●


ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণদের ভূমিকা রাখতে হবে: ডেপুটি স্পিকার
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণদের ভূমিকা রাখতে হবে: ডেপুটি স্পিকার

দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে প্রাধান্য দিতে হবে।বুধবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তারুণ্যের ইশতেহার ২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কায়সার কামাল বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ আমরা চালাব। একটি দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে যারা উপস্থিত আছেন, সবাই হয়তো রাজনীতিতে আসতে পারবেন না। তবে আপনাদের সবাইকে রাজনীতির প্রতি আগ্রহী হতে হবে।’ ফ্যাসিবাদের দোসররা ভারতে বসে পোশাকশ্রমিকদের উসকানি দিচ্ছে: ঐক্য ফোরাম তিনি বলেন, গত দেড় দশকে বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তনে তরুণ সমাজ অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। ভারত থেকে ফ্যাসিবাদ উঁকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রক্ত এখনো শুকায়নি। ফ্যাসিস্টদের বিচার এখনো সম্পন্ন না হওয়ায় আমাদের লজ্জিত হওয়া উচিত। চৌদ্দশ মায়ের কান্না এখনো শেষ হয়নি। ঢাকার রাজপথের রক্তও এখনো শুকায়নি।তরুণদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, রাজনীতিতে যুক্ত হয়ে সমাজকল্যাণ ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণেরা নেতৃত্ব দিয়েছেন ও রক্ত দিয়েছেন। কিন্তু ক্ষমতা তাদের হাতে যায়নি।তিনি বলেন, ২০০৮ সালে ফ্যাসিবাদের সহযোগিতায় একটি সরকার ক্ষমতায় এসেছিল। এর মধ্য দিয়ে দেশে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী শাসন চলেছে।দেশের অর্থবহ পরিবর্তনের জন্য তরুণদের রাজনীতিতে আগ্রহী হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কায়সার কামাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চান না তারা। এ জন্য সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের নেতাদেরও এগিয়ে আসতে হবে।তিনি বলেন, ‘আসুন, সবার আগে বাংলাদেশকে গুরুত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি। আমাদের বাংলাদেশ অন্য কেউ গড়ে দেবে না। সব দুঃখ-কষ্ট ভুলে নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে।’অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »