● ●


অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল

কিশোরগঞ্জের হাওড়বেষ্টিত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন—এই তিন উপজেলার মানুষের জেলা সদর ও রাজধানীর সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ‘অষ্টগ্রাম-বাজিতপুর’ ডুবো সড়কটি এখন খানাখন্দে বেহাল। সড়কের প্রায় ৯ কিলোমিটার অংশের কংক্রিট ওঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১১-১৪ মেয়াদে তিনটি সেতুসহ ১২৬ কোটি টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার দীর্ঘ এ ডুবো সড়কটি নির্মাণ করা হয়। বর্ষায় পানির নিচে তলিয়ে থাকে এবং শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে সড়কটি চালু হয় বলে এটি ‘ডুবো সড়ক’ নামে পরিচিত।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৪ সালে চালুর দুই-তিন বছরের মধ্যেই সড়কটির ৯ কিলোমিটার অংশের আরসিসি ঢালাইয়ের ওপর পাতলা সিসি ঢালাই দিয়ে সংস্কার করা হয়েছিল। গত দুই বছর ধরে সেই সংস্কার করা অংশের পাথর ও কংক্রিট ওঠে গিয়ে খাঁজকাটা খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে অষ্টগ্রামের বাহাদুরপুর থেকে কারানল সেতুর পূর্বপ্রান্ত এবং বাজিতপুরের হুমায়ুনপুর পাঁচরাস্তার মাথা থেকে হুমায়ুনপুর মোড় পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে নাজুক। খাল পুনঃখননে বদলে গেল কিশোরগঞ্জের ১ হাজার কৃষকের ভাগ্য অটোরিকশাচালক রাজম আলী বলেন, ‘এখন এই পথে গাড়ি চালালে ঝাঁকুনিতে গাড়ির সঙ্গে নিজেরও জান শেষ হয়ে যায়। দ্রুত সড়কটি মেরামত করা জরুরি।’ চিকিৎসা শেষে বাড়ি ফেরা যাত্রী মোছা. ফদিরা বেগম জানান, ভাঙা রাস্তায় অটোরিকশার ঝাঁকুনিতে পুরো শরীরে ব্যথা হয়ে যায়।এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।কিশোরগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, মানুষের ভোগান্তির বিষয়টি জেনেছি। সরেজমিন পরিদর্শনের জন্য কর্মকর্তাদের পাঠানো হবে, যাতে সাময়িক মেরামতের মাধ্যমে সড়কটি চলাচলের উপযোগী করা যায়। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »