
ফিফপ্রো পুরুষ বর্ষসেরা একাদশে লিওনেল মেসির আধিপত্য যেন থামছেই না। রেকর্ড ১৮তমবারের মতো এই দলে জায়গা করে নিয়ে নিজের অর্জনের খাতায় যোগ করেছেন আরেকটি কীর্তি। তবে এবারের একাদশে সবচেয়ে আলোচিত অনুপস্থিতির নাম হ্যারি কেইন। ব্যালন ডি’অরজয়ী এই ইংলিশ স্ট্রাইকারকে ছাড়াই ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের সেরা একাদশ।৭৩টি দেশের পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত একাদশে মেসির সঙ্গে আক্রমণভাগে রয়েছেন আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামাল। ২০২৩ সালের পর আবারও ফিফপ্রো একাদশে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা। গত আগস্টে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে তোলার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। ক্লাব ফুটবলে এখনো ইন্টার মিয়ামির হয়ে খেলছেন তিনি।মাত্র ১৯ বছর বয়সেই ইয়ামাল গড়েছেন বিশেষ এক নজির। ২০ বছর পূর্ণ হওয়ার আগেই টানা দুইবার ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া প্রথম ফুটবলার হয়েছেন বার্সেলোনার এই স্প্যানিশ ফরোয়ার্ড। স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে রদ্রি, পাউ কুবার্সি ও দাভিদ রায়াও জায়গা পেয়েছেন এবারের দলে।২০২৬ ফিফপ্রো পুরুষ বর্ষসেরা একাদশগোলরক্ষক: ডেভিড রায়া (আর্সেনাল, স্পেন)।ডিফেন্ডার: পাউ কুবার্সি (বার্সেলোনা, স্পেন), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)।মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা, স্পেন), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)।ফরোয়ার্ড: আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি, আর্জেন্টিনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।