● ●


রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস দিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস দিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রাইস-জোনস। এ সময় তিনি রোহিঙ্গা নারী, শিশু ও পরিবারগুলোর সঙ্গে সময় কাটান এবং তাদের জীবনযাপন, সমস্যা ও প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ডাচেস সোফি।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সূত্রে জানা গেছে, সফরের শুরুতে ১৮ নম্বর ক্যাম্পের একটি ব্লকে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের (কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার) পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন তিনি। সেখানে রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের পড়াশোনার খোঁজখবর নেন।পরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইউনিসেফ পরিচালিত উইমেন ফ্রেন্ডলি স্পেস এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষাকেন্দ্র ঘুরে দেখেন।একই দিন দুপুরে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা নারীদের সঙ্গে কুশল বিনিময় করেন ডাচেস সোফি। তাদের জীবনযাপন, মানবিক সংকট, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি। বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।এ সময় ৪ ও ২০ নম্বর ক্যাম্পে বিভিন্ন সংস্থার পরিচালিত মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। আইওএমের বিভিন্ন প্রকল্প, নারীদের বহুমুখী কেন্দ্র, নারী বাজার, সাবান তৈরির কারখানা এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন। রোহিঙ্গাদের দক্ষতা বৃদ্ধি, স্বাবলম্বী করে তোলা এবং নেতৃত্ব বিকাশে নেওয়া উদ্যোগগুলোও পরিদর্শন করেন ডাচেস সোফি।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি রোহিঙ্গা নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে সরাসরি জানতে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অনুরোধে এ সফরের আয়োজন করা হয়।ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন উপলক্ষে ক্যাম্পের ভেতরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। তাঁর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে এপিবিএনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।এমএইচ




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »