● ●


নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসা পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসা পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। মঙ্গলবার দুপুরে সংগঠনটির একটি প্রতিনিধি দল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসা ভবন পরিদর্শন করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন।প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান।পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন আহত শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা।এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার পুনর্বাসনে সরকার ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। পরিদর্শনকালে সংগঠনটির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, চিকিৎসকদের পক্ষ থেকে রোগীদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের তথ্য জানানো হয়েছে।এ ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »