● ●


মুমিনের রেকর্ডে সেমিফাইনালে বাংলাদেশ
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুমিনের রেকর্ডে সেমিফাইনালে বাংলাদেশ

ব্যাট হাতে রেকর্ড গড়লেন আহসান আল মুমিন, বল হাতে ইতিহাস লিখলেন তাফিউল আলম তামিম। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে মালয়েশিয়াকে ২০৫ রানে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ সোমবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের ৩০৩ রানের জবাবে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।তিন ম্যাচে দুই জয়ে গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, তা জানা যাবে ‘এ’ গ্রুপের মঙ্গলবারের ম্যাচ শেষে। ভারত ও পাকিস্তানের যেকোনো একটি দলের মুখোমুখি হতে পারে যুব টাইগাররা।মালয়েশিয়ার বিপক্ষে ২০৫ রানের জয় যুব ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে ১৯৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। যুব এশিয়া কাপের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম জয়। গত আসরে সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানে হারিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছিল ভারত।বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন চার নম্বরে নামা সহ-অধিনায়ক আহসান আল মুমিন। এক প্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও অবিচল ছিলেন তিনি। ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সঙ্গে ৭৯ এবং নবম উইকেটে আলআমিন হোসেনের সঙ্গে আরও ৭৯ রান যোগ করেন মুমিন। শেষ জুটির ৭৯ রানের মধ্যে তাঁর অবদানই ৬৮।১০২ বলে শতক পূর্ণ করা মুমিন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫২ রানে। ১৩৩ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও ৬টি ছক্কায়। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পিনাক ঘোষের ১৫০ রানকে ছাড়িয়ে গেছেন তিনি। তাঁর ব্যাটে ৭ উইকেটে ৩০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই তামিমের তোপে পড়ে মালয়েশিয়া। পাওয়ার প্লের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এক প্রান্তে নাগিনেশ্বরন সাথনাকুমারান ৮১ বলে ৫০ রান করে প্রতিরোধের চেষ্টা করেন। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। পাঁচ ব্যাটার কোনো রানই করতে পারেননি।১৮ রান খরচায় ৭ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে সাত উইকেট নেওয়ার কীর্তি গড়েন তামিম। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন সঞ্জিত সাহা। যুব এশিয়া কাপের ইতিহাসে তামিমের বোলিংটি দ্বিতীয় সেরা। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষেই ১৬ রানে ৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন ভারতের ইরফান পাঠান। রুবাই ইসলাম রিজনও নিয়েছেন দুটি উইকেট।আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »