● ●


জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

জামায়াতে ইসলামীকে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দাঁড় করানো বিএনপির একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার দাবি, সংস্কারকামী নতুন কোনো শক্তি সংসদে মূল বিরোধী দল হলে তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হতো; কিন্তু জামায়াতের সঙ্গে অতীত জোট ও পুরনো বোঝাপড়া থাকায় তাদের বিরোধী দল হিসেবে সামলানো বিএনপির জন্য অনেক সহজ।সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এনসিপি থেকে পদত্যাগ, জোটের রাজনীতি এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচন-পরবর্তী বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়েই দেশে ফিরবেন কিনা মানুষের মনে প্রশ্ন: রিজভী সামান্তা শারমিন বলেন, বিএনপি আসলে চায় নাই যে এনসিপি প্রধান বিরোধী দল হোক। জামায়াতকে প্রধান বিরোধী দল রাখাটা বিএনপির জন্য প্রয়োজন। এটি বাংলাদেশের মানুষেরও প্রয়োজন ছিল না, এনসিপিরও প্রয়োজন ছিল না; কিন্তু বিএনপির জন্য এটি প্রয়োজন ছিল।এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বিএনপি লাগাতার প্রচার চালিয়ে সংস্কারকে একটি জামায়াতি প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, অথচ জামায়াত বাস্তবিক অর্থে কোনো সংস্কারপন্থী রাজনৈতিক দলই নয়। তিনি আরো বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির যেহেতু দীর্ঘদিনের পুরোনো জোট ও বোঝাপড়া রয়েছে, তাই সেই বোঝাপড়া অনুযায়ী বিরোধী দলকে নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য অনেক সহজ। আর সে কারণেই এটি বিএনপির প্রকল্প। হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে স্বেচ্ছাসেবক লীগের শপথ জামায়াতের রাজনৈতিক উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জামায়াত মূলত সরকার পরিচালনা কিংবা সংসদীয় বিরোধী দলের দায়িত্বশীল রাজনীতি করার জন্য উপযুক্ত নয়। তারা বড়জোর একটি সামাজিক সংগঠন হিসেবে কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, তবে প্রকৃত রাজনৈতিক ও গণতান্ত্রিক চরিত্র তাদের ভেতর অনুপস্থিত।এনসিপির সম্ভাবনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আমি চেয়েছিলাম এনসিপি যেন সেই আত্মবিশ্বাসটা লালন করে যে তারাই প্রধান বিরোধী দল হবে এবং তারাই জোটে জামায়াতসহ অন্যদের নেতৃত্ব দেবে। কিন্তু দলটি শুরু থেকেই সেই আত্মমর্যাদা ও অবস্থান গ্রহণে চরম অনীহা দেখিয়েছে।নির্বাচনি ফলাফলের ওপর আলোকপাত করে পদত্যাগী এই নেত্রী দাবি করেন, জামায়াত একক শক্তিতে এত আসন পায়নি। এনসিপির উপস্থিতি না থাকলে জামায়াত কোনোভাবেই ১০ থেকে ১৫টির বেশি আসন পেত না এবং চতুর্থ স্তরের দলেই পরিণত হতো। এনসিপির কারণে প্রতিটি আসনে যে ৫ থেকে ১০ হাজার ভোট অতিরিক্ত যুক্ত হয়েছে, মূলত তার ওপর ভর করেই জামায়াত এতগুলো আসনে জয় ঘরে তুলেছে।সামান্তা শারমিন আক্ষেপ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনমানুষের মূল আকাঙ্ক্ষা ছিল পুরোনো ঘুনেধরা রাষ্ট্রকাঠামোর পরিবর্তন। কিন্তু এনসিপির মতো সম্ভাবনাময় দল সেই আকাঙ্ক্ষা ভুলে পুরোনো ব্যবস্থার সঙ্গেই আপস ও একীভূত হয়ে গেছে, যার ফলে তারা নিজেদের স্বকীয়তা ও রাজনৈতিক অবস্থান দুটোই হারিয়ে ফেলেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »