● ●


প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

প্রশাসক নিয়োগের ফলে জেলা পরিষদে গতিশীলতা এসেছে এবং আইনি জটিলতা দূর হওয়ার মাধ্যমে পরিষদের সম্পদের অপচয় ও আর্থিক বিশৃঙ্খলা রোধে তা ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান।সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জামায়াতে ইসলামীর (চাঁপাইনবাবগঞ্জ-৩) মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তবে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী শাহে আলম সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।নূরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বিভিন্ন জেলা পরিষদের জনপ্রতিনিধিরা ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় জেলা পরিষদগুলোর অধিকাংশ সেবামূলক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং জনসেবা বিঘ্নিত হয়। এ ছাড়া ওই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের মতো আর্থিক বিষয়গুলো নিষ্পত্তি করা দুরূহ হয়ে পড়েছিল এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো মাঝপথে আটকে গিয়েছিল। এ পরিস্থিতি মোকাবিলায় আইন অনুযায়ী জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়। এর ফলে পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, ফাইল প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা কেটে নতুন গতিশীলতা এসেছে। একই সঙ্গে বাজেট প্রণয়ন, বরাদ্দ বণ্টন এবং বেতন-ভাতা প্রদানের মতো আর্থিক বিষয়গুলোর আইনি জটিলতা দূর হয়েছে।বিনােদনে বৈষম্য নিয়ে প্রশ্ন ও প্রতিমন্ত্রীর আশ্বাসসংসদে এক সম্পূরক প্রশ্নে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদ (ইউপি) উন্নয়ন খাতে সরকারদলীয় এমপিদের আসনের অনুকূলে প্রতিটি ইউপিতে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধীদলীয় সংসদ সদস্যদের কোনো ইউপিতেই সেই বরাদ্দ দেওয়া হয়নি। সরকারের কাছে এমন কোনো প্রতিবেদন আছে কি না—যেখানে বলা হয়েছে বিরোধী দলের এমপিদের এলাকায় কোনো উন্নয়নের দরকার নেই, তা তিনি জানতে চান।জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমার জানামতে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোনো ইউপি নেই, তিনি মহানগর থেকে নির্বাচিত।’ এ সময় আব্দুল্লাহ আল আমিন হাত তুলে তাঁর এলাকায় ইউপি থাকার কথা জানান। তখন প্রতিমন্ত্রী বলেন, ‘দুই-একটি বোধ হয় থাকতে পারে।’বিরোধী দলের এমপিদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সমভাবে সব নির্বাচনী এলাকায় উন্নয়ন হবে। আপনাদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো উন্নয়ন ও ইউপির উন্নয়নের বরাদ্দপত্রগুলো আগামীকালের (মঙ্গলবার) মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেব।’ এ সময় বিরোধী দলের এমপিরা কিছু বলতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগামীকাল বলছি, হতাশ হবেন না।’স্থানীয় সরকারের ৬৬টি কার্যক্রমে ২৭ হাজার ৮৫৯ কোটির অনিয়মনওগাঁ-৩ আসনের ফজলে হুদার প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সময়কালে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা বা প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হয়েছে কি না, তা অনুসন্ধানের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি দৈবচয়নের মাধ্যমে ৬৬টি কার্যক্রম পর্যালোচনা করে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকা সরকারি অর্থ ব্যয়ে মারাত্মক অনিয়ম সংঘটিত হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনটি অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।আর্সেনিকমুক্ত পানি ও অন্যান্য তথ্যসিলেট-৬ আসনের এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে ৩ হাজার ৫৪৪ কোটি ৭১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রকল্পের আওতায় দেশের সব উপজেলা সম্পৃক্ত রয়েছে।সংরক্ষিত আসনের মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে গত তিন বছরে ২ লাখ ৫০ হাজার ৮০৯টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ১৯৪টি পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।সংরক্ষিত আসনের মাদরিয়া মমতাজের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গুলশান লেকসংলগ্ন বনানী, গুলশান ও বারিধারা এলাকার ৪ হাজার ৪০৯টি ভবন পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের সময় যাদের সেপটিক ট্যাংক নেই, অকার্যকর বা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ড্রেন লাইনের সঙ্গে সংযোগ রয়েছে, তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কুমিল্লা-১০ আসনের মো. মোবাশ্বের ভূঁইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা ওয়াসার একটি জোটের আটটি এটিএম বুথের নমুনা সংগ্রহ করে ইউরোপের একটি দেশে পরীক্ষা করার পর একটিতে সহনীয় মাত্রার চেয়ে অধিক পিইএএস (PEAS)-এর জীবাণু পাওয়া গেছে বলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তথ্য প্রকাশ করেছেন। তবে নমুনা সংগ্রহের বিষয়ে ঢাকা ওয়াসা আগে থেকে অবগত ছিল না। বর্তমানে ঢাকা ওয়াসার প্রায় ৩০০টি এটিএম বুথ রয়েছে। গবেষণাটি এখনো কোথাও প্রকাশিত হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ওয়াসা সংশ্লিষ্ট গবেষক দলের সঙ্গে যোগাযোগ করেছে এবং উভয় পক্ষের সমন্বয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের আলোকে সুইডেনের ল্যাবে পানির নমুনা পাঠিয়ে পুনরায় পরীক্ষা করা হবে।বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি এক কোটি টাকাসংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বনানী কবরস্থানের দুই-তৃতীয়াংশ সাধারণ এলাকা। এই এলাকায় কবর দিতে ৫০০ টাকা খরচ হয় এবং সেই কবর দুই বছর স্থায়ী থাকে। অন্যদিকে সংরক্ষিত এলাকায় ১৫ ও ২৫ বছর—দুই মেয়াদে কবর দেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে ১৫ বছর মেয়াদি কবরের জন্য ১ কোটি এবং ২৫ বছর মেয়াদি কবরের জন্য দেড় কোটি টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা শহরের ধনী-দরিদ্র সবার কবর নিশ্চিত করা এবং কবর সংরক্ষণে নগরবাসীকে নিরুৎসাহিত করতেই এই ফি নির্ধারণ করা হয়েছে, যাতে কবরস্থানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে না যায়।১৫ বছরে ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিলকিশোরগঞ্জ-২ আসনের মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, নিবন্ধনকালীন শর্ত ও ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করা এবং ভুয়া বা নকল লেটার অব ইনটেন্ট (এলওআই) দাখিলের কারণে এসব এনজিওর নিবন্ধন বাতিল করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »