● ●


চাটমোহরে গোডাউন ভেঙে সার লুট, মাইকিং করে ফেরৎ চাইলেন প্রশাসন
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চাটমোহরে গোডাউন ভেঙে সার লুট, মাইকিং করে ফেরৎ চাইলেন প্রশাসন

পাবনার চাটমোহরে সার বিতরণের সময় ডিলার পয়েন্ট থেকে ছয় শতাধিক বস্তা সার লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাইকোলা বাজারে সার ডিলার প্রদীপ কুমার পালের গোডাউন এ লুটপাটের ঘটনা ঘটে।পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আবু আশ্রাফ আলী বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এর আগে প্রায় দুই থেকে তিন হাজার কৃষক সারের জন্য ভোর থেকেই লাইনে দাঁড়ান। দুপুরে উত্তেজিত কৃষক-জনতা এই লুটপাটের ঘটনা ঘটায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।সরেজমিন জানা গেছে, সোমবার সকাল থেকে চাটমোহরের ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার বিতরণ চলছিল প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে। ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ ১ হাজার ১৮১ বস্তা সার ছিল ওই পয়েন্টে। বিতরণের লক্ষ্যে ১৭১টি মেমো কাটা হয়। পাশাপাশি আরো দুটি পয়েন্টেও সকাল থেকেই সার বিতরণ চলছিল। তবে অন্য দুটি পয়েন্টে সার শেষ হয়ে যাওয়ায় সেখানের হাজারো কৃষক ভিড় জমান প্রদীপ কুমার পালের ডিলার পয়েন্টে। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে উপস্থিত কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় ডিলার বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন ওই ডিলার পয়েন্ট থেকে ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যান।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে ছয় শতাধিক বস্তা সার নিয়ে গেছেন বিক্ষুব্ধরা। সারের কোনো সংকট নেই, অথচ বিশৃঙ্খলা সৃষ্টি করে লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান বলেন, সারের সংকট নেই। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এ ঘটনা ঘটানো হয়েছে। সার ফেরত বা সমপরিমাণ টাকা ডিলারকে দেওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সার ফেরত বা টাকা না দিলে এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এমই




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »