● ●


আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচি
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচি

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের সোশ্যাল গার্ডেন-২-এ কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার। আইডিইবির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন সংগঠনের ছাত্রবিষয়ক সদস্য প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার বলেন, স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগ একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে এ আয়োজন ডিপ্লোমা প্রকৌশলীদের সামাজিক দায়বদ্ধতারই প্রকাশ।সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. কবীর হোসেন বলেন, মানুষের জীবন রক্ষায় রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।স্বাগত বক্তব্যে প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন রক্তদানকারী সদস্য প্রকৌশলীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।কর্মসূচিতে আইডিইবির নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শতাধিক ব্যাগ রক্ত সংগৃহীত হয়। সংগৃহীত রক্ত পরবর্তীতে আইডিইবির পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।অনুষ্ঠানে প্রকৌশলী মো. ইমাম উদ্দিন, প্রকৌশলী সেলিমুর রহমান, প্রকৌশলী এস এম ফিরোজ, প্রকৌশলী শাহাদাত জামিল চৌধুরী লিন্টন, প্রকৌশলী মো. জসিম সিকদার রানাসহ আইডিইবির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »