● ●


ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস নয়: বাঘাই
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস নয়: বাঘাই

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরানের প্রস্তাবকে ‘সবচেয়ে যৌক্তিক, কার্যকর ও সুসংগঠিত রূপরেখা’ বলে অভিহিত করেছে তেহরান। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি স্পষ্ট করে বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান তার জাতীয় স্বার্থের সঙ্গে আপস করবে না। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্র ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে সতর্ক করে দিয়েছে ইরান।বাঘাই বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবটি যৌক্তিক, স্পষ্ট ও নির্দিষ্ট সময়সীমাভিত্তিক। এ প্রস্তাবের মাধ্যমে তেহরান প্রমাণ করেছে, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার চাবিকাঠি ইরানের হাতেই রয়েছে। হরমুজ পুনরায় খুলে দিতে ইরানের ২ দিনের প্রস্তাবে কী আছে তিনি বলেন, পারস্য উপসাগরে একটি চুক্তি ও নিরাপত্তাবিষয়ক অগ্রগতি অর্জন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার ওপর। একই সঙ্গে মার্কিন প্রশাসনকে নিজেদের জনগণের মনোভাবও উপলব্ধি করতে হবে।ইরানের এই মুখপাত্র আরো বলেন, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলোতে নিরাপত্তা ফিরিয়ে আনতে হলে অপর পক্ষের আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আগ্রাসনমূলক কর্মকাণ্ডের কারণে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।বাঘাই বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে কী ধরনের ভয়াবহ প্রতিক্রিয়া ও পরিণতি সৃষ্টি হতে পারে, তা মার্কিন প্রশাসনকে উপলব্ধি করতে হবে।’ ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অনেকেই অসন্তুষ্ট: ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা বাস্তবায়নে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তুলেছে তেহরান। বাঘাই বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ও দায়িত্ব পালন করেনি।তিনি স্পষ্ট করে বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান তার জাতীয় স্বার্থের সঙ্গে আপস করবে না।এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকার কথাও জানিয়েছেন বাঘাই।তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং সংশ্লিষ্ট সুরক্ষা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে স্বাভাবিকভাবে নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে।বাঘাইয়ের দাবি, বর্তমান অস্বাভাবিক পরিস্থিতিতে অতীতের মতো স্বাভাবিকভাবে সহযোগিতা চালিয়ে যাওয়া সম্ভব নয়।আইএইএ-এর পরিচালনা পর্ষদ ও মহাপরিচালকের সমালোচনা করে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সংস্থাটি যথাযথ অবস্থান নিতে ব্যর্থ হয়েছে।সূত্র: আলজাজিরাআরএ




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »