● ●


নিজের উত্তরসূরি হিসেবে কাকে পছন্দ ট্রাম্পের
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিজের উত্তরসূরি হিসেবে কাকে পছন্দ ট্রাম্পের

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবি নিয়ে ব্যক্তিগতভাবে কোনো দায় নিতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রিপাবলিকান প্রার্থীরা নিজেদের নির্বাচনি প্রচারে তার জনপ্রিয়তার সুফল কাজে লাগাতে পারেননি। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার উত্তরসূরি কাকে পছন্দ এমন প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রেসিডেন্ট পদে প্রার্থী হলে ভ্যান্স যে স্বয়ংক্রিয়ভাবে তার সমর্থন পাবেন, এমন কোনো নিশ্চয়তা নেই। এমনকি তিনি কাউকেই আনুষ্ঠানিক সমর্থন না দেওয়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি।সম্ভাব্য প্রার্থী হিসেবে ভ্যান্সকে সমর্থন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত। তবে তা অবধারিত নয়।’পরে তিনি আরো বলেন, ‘হয়তো এ বিষয়ে জড়িত না থাকাই আমার জন্য ভালো হবে।’ ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চাইছি না: ট্রাম্প ভ্যান্স ছাড়া সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আর কারা তার বিবেচনায় রয়েছেন, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প।তিনি বলেন, ‘আমার মনে হয় মার্কো অসাধারণ। তিনি এই দায়িত্বকে ভালোবাসেন এবং দারুণ করছেন। তিনি অসাধারণ কাজ করছেন। যাদের নিয়ে আলোচনা হয়, তাঁদের মধ্যে তিনি আছেন। তবে আরো অনেকেই রয়েছেন। তাদের নাম প্রকাশ করতে চাই না। কয়েকজন সিনেটরও আছেন, যারা চমৎকার। তাদের সবাইকে আমি চিনি এবং তাদের পছন্দ করি।’ জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলসে আইগনার প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ পর্যায়ে এসে ট্রাম্পকে এমন এক রিপাবলিকান পার্টির মুখোমুখি হতে হবে, যারা একসময় তার নেতৃত্বের বাইরে গিয়ে নতুন রাজনৈতিক নেতৃত্ব খুঁজতে চাইবে। তবে দলটির ভেতরে এখনো তার সমর্থনের যথেষ্ট প্রভাব রয়েছে বলে মনে করেন তিনি।ট্রাম্প বলেন, ‘আমি কাউকে সমর্থন করলে তা বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করি। কারণ, আমার দেওয়া সমর্থন বরাবরই অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে।’সূত্র: সিএনএনআরএ




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »