● ●


টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৯ রান পূর্ণ করেই অনন্য এই কীর্তি গড়েন তিনি।টেস্ট শুরুর আগে সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৩৪ রান করে আউট হওয়ায় অপেক্ষা বাড়ে তার। তবে দ্বিতীয় ইনিংসে ধৈর্য ধরে ব্যাটিং করে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার।প্রায় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে ১০৭ ম্যাচের ১৯৭ ইনিংসে সাত হাজার রান পূর্ণ করলেন মুশফিক। বিশ্ব ক্রিকেটে এই কীর্তি গড়া ৫৯তম ব্যাটসম্যান তিনি। ৩৯.১১ গড়ে তার রান এখন সাত হাজার চল্লিশ। রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি।বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান মুমিনুল হকের, পাঁচ হাজার ২৯৩। পাঁচ হাজার ১৩৪ রান নিয়ে তৃতীয় স্থানে তামিম ইকবাল। সেঞ্চুরির তালিকাতেও সবার ওপরে মুশফিক। মুমিনুলের ১৩ ও তামিমের ১০ সেঞ্চুরি।বাংলাদেশের হয়ে টেস্টে সাত হাজার রান১। মুশফিকুর রহিম – ৭০৪০ (১০৭ ম্যাচ)২। মুমিনুল হক – ৫,২৯৩ (৮২ ম্যাচ)৩। তামিম ইকবাল – ৫,১৩৪ (৭০ ম্যাচ)৪। সাকিব আল হাসান – ৪,৬০৯ (৭১ ম্যাচ)৫। লিটন দাস – ৩,৫৫৭ (৫৯ ম্যাচ)




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »