● ●


‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার

দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টেনে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজনের শুটিং। সময়ের সঙ্গে দর্শকের কাছে কেবল একটি নাটক নয়, আবেগের নাম হয়ে উঠেছিল কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিক। এর চরিত্রগুলোও জায়গা করে নিয়েছে দর্শকের হৃদয়ে। এবার শেষলগ্নে পুরোনো দিনের স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন নাটকটির জনপ্রিয় চরিত্র কাবিলা ওরফে অভিনেতা জিয়াউল হক পলাশ।মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‘ব্যাচেলর পয়েন্ট’র শুরুর দিনগুলোর স্মৃতিতে ফিরে যান পলাশ। রাজধানীর লালমাটিয়ার যে রাস্তা, গাছতলা আর চেনা বিকেল থেকে শুরু হয়েছিল এই যাত্রা, সেসব স্মৃতি নতুন করে তুলে ধরেছেন তিনি। পোস্টে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই শুরু হয়েছিল সব। এই রাস্তা, এই গাছতলা, এই চেনা বিকেলগুলো। কত কথা, কত হাসি, কত না-বলা গল্প পড়ে আছে এখানে। সময় কী অদ্ভুত!’শুরুর দিনগুলোর কথা স্মরণ করে এই অভিনেতা জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’র যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল একটি গল্পের শুরু। দেখতে দেখতে কেটে গেছে দিন, বছর। বদলেছে ঋতু, বদলেছে চারপাশের অনেক কিছু। বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’, সেই সঙ্গে অজান্তেই বড় হয়ে উঠেছেন তিনিও।ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পলাশ লেখেন, একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে, তা ‘ব্যাচেলর পয়েন্ট’র সঙ্গে কাটানো সময়ের দিকে তাকালেই বোঝা যায়। অসংখ্য সকাল, রাত, অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ মিলিয়ে কখন যে একটি নাটক জীবনের অংশ হয়ে উঠেছে, তা বুঝতেই পারেননি তিনি।নিজের আবেগ প্রকাশ করে অভিনেতা আরও লেখেন, ‘এত স্মৃতি কোথায় রাখি? কোন বাক্যে ধরি এতগুলো বছর? কোন শব্দ দিয়ে বোঝাই, এই পথটুকু আমার কাছে কতখানি?’পোস্টের শেষাংশে বিদায়ের বেদনার পাশাপাশি উঠে এসেছে নস্টালজিয়াও। পলাশের ভাষায়, ‘মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়। অথচ কোথাও একটা গাছতলা থেকে যায়। একটা রাস্তা থেকে যায়। কিছু মানুষের হাসির শব্দ বাতাসে মিশে থাকে।’সবশেষে শুরুর দিনের সেই তরুণের স্মৃতি টেনে তিনি লিখেছেন, ‘গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে।’উল্লেখ্য, নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু থেকেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে ধারাবাহিকটি। বিশেষ করে কাবিলা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান জিয়াউল হক পলাশ। সময়ের সঙ্গে নাটকটির অন্যান্য চরিত্রও দর্শকের কাছে হয়ে ওঠে পরিচিত ও প্রিয়।দীর্ঘ নয় বছরের পথচলায় অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। তাই পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়া সংশ্লিষ্টদের কাছে কেবল একটি নাটকের কাজ শেষ হওয়া নয়, বরং দীর্ঘদিনের স্মৃতি ও ভালোবাসায় ঘেরা একটি অধ্যায়ের সমাপ্তি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »