● ●


এবার অ্যালেন স্বপনের সঙ্গী হচ্ছেন প্রভা
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এবার অ্যালেন স্বপনের সঙ্গী হচ্ছেন প্রভা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২২: ১৪

দর্শকপ্রিয় ওটিটি চরিত্র অ্যালেন স্বপন আবারও ফিরছে পর্দায়। তবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে শায়লা চরিত্রে দেখা যাবে নতুন মুখ। রাফিয়াথ রশিদ মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী হিসেবে যুক্ত হচ্ছেন সাদিয়া জাহান প্রভা। চরকির একটি সূত্র প্রভার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

ইতোমধ্যে শুরু হয়েছে সিরিজটির শুটিং। আগের দুই পর্বের মতো এবারও নাম ভূমিকায় অভিনয় করছেন নাসির উদ্দিন খান। শিহাব শাহীন পরিচালিত নতুন এই সিজনে প্রভা ও নাসির উদ্দিন খানের পাশাপাশি অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি। চলতি মাসের শেষ দিকে প্রভার শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে এবং ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে কাজের শুটিং। আগামী ঈদুল ফিতরে চরকিতে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

আগের দুই সিজনে শায়লা চরিত্রে অভিনয় করেছিলেন মিথিলা। নতুন সিজনে তার অনুপস্থিতির কারণ হিসেবে জানা গেছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন এই অভিনেত্রী। ব্যস্ততার কারণে দেশে ফিরে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার।

প্রভার যুক্ত হওয়ার বিষয়ে পরিচালক শিহাব শাহীন সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তার ভাষ্য, চুক্তিগত কারণে চরকির কোনো খবর তিনি নিশ্চিত করতে পারেন না; প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগ থেকেই আনুষ্ঠানিক তথ্য জানানো হবে।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন প্রভা। মেরিল, তিব্বত, পন্ডস ও বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান তিনি। পরবর্তীতে ‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধূপছায়া’, ‘লাকি থার্টিন’ ও ‘খুনসুটি’সহ একাধিক নাটকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। দীর্ঘ বিরতির পর ২০১৩ সালে আবার নিয়মিত অভিনয়ে ফেরেন তিনি।

আগের দুই সিজনে মিথিলার অভিনয়ে পরিচিত হয়ে ওঠা শায়লা চরিত্রটিকে দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপন করা প্রভার জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে অ্যালেন স্বপন চরিত্রের ব্যাপক সাফল্যের পর ২০২৩ সালের ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এরপর গত বছর আসে এর দ্বিতীয় সিজন। এবার নির্মিত হচ্ছে তৃতীয় অধ্যায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »