● ●


এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানি মামলা
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ২:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানি মামলা

বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন এক বিচারক। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মামলাটি করেন লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম। তিনি বর্তমানে আইন ও বিচার বিভাগে সংযুক্ত রয়েছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার অন্য আসামিরা হলেন চ্যানেল ২৪-এর ‘সার্চলাইট’ অনুষ্ঠানের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং নিউজ রিপোর্টার জাহিদ হোসেন।মামলার অভিযোগে বলা হয়, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ এবং রাত ৯টার অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। ওই প্রতিবেদনে বাদী মো. আরিফুল ইসলামের বক্তব্য অসৎ উদ্দেশ্যে বিকৃত করে এবং বক্তব্যের কিছু অংশ কেটে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।মামলার আবেদনে আরো বলা হয়, গত ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে। এরপর চ্যানেল ২৪ আবারও এ বিষয়ে সংবাদ প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, তাদের প্রতিবেদন প্রচারের পরই ওই বিচারককে বরখাস্ত করা হয়েছে।তবে বাদীর দাবি, তাকে সাময়িক বরখাস্ত করার সঙ্গে চ্যানেল ২৪-এর প্রতিবেদনের কোনো সম্পর্ক নেই। শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ এবং বর্তমানে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোলায়মানের একটি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা-২০১৭ অনুযায়ী তার বিরুদ্ধে অদক্ষতা ও অসদাচরণের অভিযোগ আনা হয়। বিভাগীয় মামলার তদন্তের স্বার্থেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।মামলার আবেদনে আরিফুল ইসলাম বলেন, চ্যানেল ২৪-এর প্রতিবেদনের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর। প্রতিবেদনে তার বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগের প্রমাণ হিসেবে একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন তিনি।এএম




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »