● ●


ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

রংপুর আইনজীবী সমিতিতে তথাকথিত অ্যাসোসিয়েট সদস্যের নামে ভোটাধিকার হরণ ও বৈষম্যমূলক বিধান বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নবীন ও জ্যেষ্ঠ আইনজীবীরা। বুধবার দুপুরে রংপুর আইনজীবী ভবনের সামনে ‘ভোটাধিকার বঞ্চিত বৈষম্যের শিকার আইনজীবী’ ব্যানারে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করেন তাঁরা।অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া, গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট একরামুল হক, নারী ও শিশু আদালত-১-এর পিপি অ্যাডভোকেট শফি কামাল, নারী ও শিশু আদালত-২-এর পিপি অ্যাডভোকেট মোকসেদুল ইসলাম, নারী ও শিশু আদালত-৩-এর পিপি অ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু, সিনিয়র অ্যাডভোকেট বায়েজীদ ওসমানী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম লাল, অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, অ্যাডভোকেট জোবাইদু ইসলাম বুলেট ও অ্যাডভোকেট ফজলুল হকসহ নবীন ও জ্যেষ্ঠ আইনজীবীরা।অবস্থান কর্মসূচিতে নারী ও শিশু আদালত-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফি কামাল বলেন, ২৪ বছর ধরে আইনজীবীদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বৈষম্যের বড় উদাহরণ। যে বৈষম্যের বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ফলাফলও আইনজীবীদের ক্ষেত্রে কার্যকর হয়নি। তাই সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে সবার ভোটাধিকার নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।তিনি আরও বলেন, হুমকি দিয়ে ক্ষমতা ধরে রাখা বা কোনো কাজ আদায় করা সম্ভব নয়। তাই রংপুর আইনজীবী সমিতিতে সুষ্ঠু সমাধান এবং নেতৃত্বের পরিবর্তন প্রত্যাশা করেন তিনি।রংপুর আইনজীবী সমিতির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া বলেন, সমস্যার সুষ্ঠু সমাধান না হলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা। দীর্ঘ ২৪ বছর ধরে আইনজীবীরা বৈষম্যের শিকার হচ্ছেন। আর কত দিন এই বৈষম্য সহ্য করতে হবে, তা তাঁদের জানা নেই। তাই দ্রুত ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে।বক্তারা অভিযোগ করেন, রংপুর আইনজীবী সমিতি সাধারণ সদস্য ও অ্যাসোসিয়েট সদস্য নামে বিভক্ত করে আইনজীবীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। তাঁরা সবাইকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।অবস্থান কর্মসূচির চতুর্থ দিনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনজীবীদের ভোটাধিকার নিশ্চিত করা না হলে আগামীতে বার কাউন্সিলের নির্বাচন বয়কট করা হবে।বক্তারা আরও বলেন, ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক ও জন্মগত অধিকার। কিন্তু ফ্যাসিবাদী আমলে তৈরি একটি আইনের কারণে তরুণ অ্যাসোসিয়েট সদস্যরা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সমাধান জানাতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »