
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৩: ৫৭
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক মো. শওকত আলী সোহাগ (৪৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জেহাদুল ইসলাম জাহিদ (৫১) এবং খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগি সুমন (২৮)।
খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন