● ●


মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৭: ৫৮

মধ্যপ্রাচ্যে আরো একটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট নামের এই রণতরি আগামী ২৪ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। এতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা বিমানবাহী রণতরির সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।

মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে গত রোববার এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

এমন সময় যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে যাচ্ছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। গত রোববার বাহরাইনে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান। গত তিন দিনের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় হামলা। এর মধ্য দিয়ে প্রায় দুই মাসের বিরতির পর আবারও দুই পক্ষের মধ্যে সংঘাতের ঘটনা ঘটল। এদিকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের শান্তি আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে।

এর আগে গত শুক্রবার বাহরাইনের দিকে উড়ে আসা ইরানের দুটি ড্রোন প্রতিহত করে মার্কিন বাহিনী। এরপর রোববার আবারও দেশটিতে ড্রোন হামলার ঘটনা ঘটল।

তবে ইউএসএস থিওডর রুজভেল্টের মধ্যপ্রাচ্যে পৌঁছানোর সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পেন্টাগন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতের ঘটনা এমন এক সময়ে ঘটছে, যখন কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ভেঙে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধের ধারাবাহিকতায় এখন অঞ্চলটিতে মার্কিন সামরিক তৎপরতা জোরদার হচ্ছে।

সম্প্রতি শান্তি আলোচনার প্রক্রিয়া থেকেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, তেহরানের সঙ্গে আর কোনো চুক্তির প্রয়োজন নেই ওয়াশিংটনের।

তবে মধ্যপ্রাচ্যে নতুন করে বিমানবাহী রণতরি পাঠানোর সিদ্ধান্তের মধ্যেই ইরানের বিরুদ্ধে আবার সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নেওয়ার খবর অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সম্প্রতি ইসরাইলের একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানের বিরুদ্ধে অভিযান আবার শুরু করার সম্ভাব্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী।

ওই প্রতিবেদন নাকচ করে মার্কিন সামরিক বাহিনী বলেছে, মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি মোতায়েনের ধরন পরিবর্তন নিয়ে করা এসব দাবি ‘পুরোপুরি অনুমাননির্ভর’।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »