শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আমরা দিবো ফুল, ভালোবাসা, আপনারা দিন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ
প্রকাশ: ১৮ জুলাই, ২০২২, ১:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমরা দিবো ফুল, ভালোবাসা, আপনারা দিন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ

আমরা দিবো ফুল, ভালোবাসা, আপনারা দিন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে চট্টগ্রাম রেলস্টেশনে অবস্থান নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪ শিক্ষার্থী। রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনের দাবিতে কমলাপুর স্টেশনে ১০ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির সঙ্গে সংহতি জানিয়ে তারা এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। রোববার সকাল থেকে এই শিক্ষার্থীরা চট্টগ্রাম রেলস্টেশনে অবস্থান নেন। প্ল্যাকার্ড নিয়ে রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়া এই শিক্ষার্থীরা হলেন- চবি’র যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কাজী আশিকুর রহমান, মোহাম্মদ মাহিন রুবেল, তৃতীয় বর্ষের ছাত্র মাহবুব হাসান ও মোহাম্মদ মাসুদ। জানা যায়, এসময় শিক্ষার্থীরা তাদের ৬টি দাবি পেশ করেন। দাবিগুলো হলো-টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডটকম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া, যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ, অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া, ট্রেনের টিকিট পরীক্ষক-তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো এবং ট্রেনে ন্যায্যদামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা। রেলস্টেশনে অবস্থান নেয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন বলেন, রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সকালে রেলওয়ের কর্মকর্তারা আমাদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলেছে। আমরা সুস্পষ্ট নির্দেশনা না পেলে আন্দোলন চালিয়ে যাবো। এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, কয়েকজন যুবককে রেলস্টেশনে অবস্থান নিতে দেখেছি।

এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। উল্লেখ্য, রেলের টিকিট কিনতে গিয়ে কমলাপুর স্টেশনে হয়রানির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন। এই ঘটনার প্রতিবাদে ঈদুল আজহার আগে ৭ই জুলাই থেকে টানা ১০ দিন কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »