● ●


বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়া, পাশাপাশি প্রবাসী চট্টগ্রামবাসীর সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’। বর্ণাঢ্য এ আয়োজনে ছিল চট্টগ্রামের নানা অঙ্গনের মানুষের মিলন, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান।

১ নভেম্বর যুক্তরাজ্যের রমফোর্ডের মেফেয়ার মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বাংলাদেশের সংগীতশিল্পী ও চট্টগ্রামের সন্তান রবি চৌধুরীর সংগীত পরিবেশনা উৎসবের সাংস্কৃতিক পর্বকে প্রাণবন্ত করে তোলে।

.

উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান। সম্মাননা পাওয়া গুণীজনেরা হলেন মিজানুর রহমান, মির্জা সালমান ইস্পাহানী, আতিক চৌধুরী, কাজী আবুল হোসেন, রবি চৌধুরী, মোহাম্মদ আলমগীর ও ওয়াজিদ হোসেন সেলিম।

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সমাজ ও কমিউনিটির উন্নয়নে অবদান রাখায় তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। আয়োজকদের আশা, গুণীজনদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ উদ্যোগ নতুন প্রজন্মকেও নিজ নিজ ক্ষেত্রে ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

.

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

.

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার চট্টগ্রামের ডেপুটি ইনচার্জ মো. মনজুর কাদের, মনোয়ার হোসেন, উৎসব কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী রেজা, অধ্যাপক নাজিম উদ্দিন, সুজন বড়ুয়া, মাসুদুর রহমান, জামাল উদ্দিন, আরশাদ মালেক, অনুপম রায় প্রমুখ।

উৎসব কমিটির পক্ষে মোহাম্মদ আলী রেজা বলেন, চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরব আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবটি সফল করতে শুরু থেকেই বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছিল।

আয়োজকদের ভাষ্য, চট্টগ্রাম উৎসব কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়োজন নয়; এটি প্রবাসী চট্টগ্রামবাসীর সম্মিলিত পরিচয়, ঐতিহ্য ও গৌরবের প্রতিফলন। যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড়ের পরিচয় তুলে ধরতে এ উৎসব ভূমিকা রাখবে।

.

শুধু সাংস্কৃতিক আয়োজনেই সীমাবদ্ধ থাকতে চান না উদ্যোক্তারা। তাঁদের পরিকল্পনায় রয়েছে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি করা। একই সঙ্গে যুক্তরাজ্যে কর্মরত চট্টগ্রামভিত্তিক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

ভবিষ্যতে আরও বড় পরিসরে, উন্মুক্ত স্থানে এবং বেশি মানুষের অংশগ্রহণে চট্টগ্রাম উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। সে আয়োজনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ আঞ্চলিক খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপাদান আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চান তাঁরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »