● ●


ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০১: ৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্তদের অপরাধের ধরন অনুযায়ী শাস্তি নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ নীতিনির্ধারণী এ ফোরাম। শৃঙ্খলা পরিষদ শাস্তির মাত্রা নির্ধারণ করে সিন্ডিকেটে পাঠানোর পর তা চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

উপাচার্য বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি চারজনকে জড়িত হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন জমা দিয়েছে। সিন্ডিকেট সেই প্রতিবেদন পর্যালোচনা করে তাদের শাস্তি নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদকে নির্দেশ দিয়েছে।

তিনি আরও বলেন, শৃঙ্খলা পরিষদ অপরাধের ধরন ও মাত্রা বিবেচনা করে অভিযুক্তদের শাস্তি নির্ধারণ করবে। পরে সেই সিদ্ধান্ত সিন্ডিকেটে পাঠানো হবে। সিন্ডিকেট তা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

শাস্তির জন্য সুপারিশকৃত চারজনের নাম জানতে চাইলে উপাচার্য নাম প্রকাশে অনাগ্রহ দেখান। তিনি বলেন, নামগুলো এই মুহূর্তে মনে নেই।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান তুলে ধরে উপাচার্য বলেন, অপরাধী যেই হোক না কেন, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনকালে শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ করেন সাংবাদিকরা। হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ ওঠে।

ঘটনার পরিপ্রেক্ষিতে হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে। কমিটি দীর্ঘ পাঁচ মাস তদন্ত শেষে গত ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনে হামলার ঘটনায় চারজনকে চিহ্নিত করার পর বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপিত হয়। সোমবারের সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্তদের শাস্তি নির্ধারণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন শৃঙ্খলা পরিষদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »