● ●


বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২০: ৪৬

বিএনপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে বলেই তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের দায়িত্বে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন উপাচার্য।

অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে বলেই তিনি উপাচার্যের দায়িত্বে রয়েছেন—এ কথা স্বীকার করতে তাঁর কোনো দ্বিধা নেই। সবারই কোনো না কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে; তবে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণই হওয়া উচিত সবার আগে।

প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তিনি সুস্থ থাকলে দেশ ভালো থাকবে, দেশের মানুষও ভালো থাকবে। তাই দেশকে ভালোবাসেন এমন প্রত্যেক নাগরিকের উচিত প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা।

গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে উপাচার্য বলেন, গত ১৭ বছর দেশে মানুষের বাক্‌স্বাধীনতা ও স্বাভাবিক চলাচলের অধিকার ছিল না; মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাধ্যমে স্ফুলিঙ্গের মতো একটি আন্দোলনের সূচনা হয়, যার মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে। বিগত শাসনামলে বিশ্ববিদ্যালয়ে বসে দোয়া মাহফিল করাও কঠিন ছিল; অথচ ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক দোয়া মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রীকে সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে ভালোবাসেন; তাই দেশের মানুষ হিসেবে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশকে ভালোবাসলে প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া করতে হবে।

সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া বিভিন্ন পরিস্থিতির প্রসঙ্গ টেনে জবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী ধৈর্যের পরিচয় দিয়েছেন, তবে সেই ধৈর্যের বাঁধ ভাঙবেন না। এ ছাড়া দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিগত কিছুদিন ধরে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিহত করা জরুরি। নড়াইলে হত্যাকাণ্ড এবং কারাগারে হামলার পরিকল্পনার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপতৎপরতা প্রতিরোধ করে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরানুল হক, জবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্‌দীন, সাংগঠনিক সম্পাদক নঈম সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির আহমাদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »