সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আমায় একটা ছেলে খুঁজে দাও : পরিণীতি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমায় একটা ছেলে খুঁজে দাও : পরিণীতি

বড় বোন প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে হয়ে গেছে বেশকয়েক বছর হলো। বিয়ে হয়ে গেছে তার অধিকাংশ বন্ধুর। এবার পরিণীতি চোপড়ারও সাধ জেগেছে বিয়ে করার। যদিও বিয়ে করার জন্য সবচেয়ে যা প্রয়োজন, সেটিরই অভাব দেখা গেছে পরিণীতির জীবনে। পাচ্ছেন না মনের মতো ছেলে, যার সঙ্গে আগামী জীবন সুখে কাটাতে পারবেন। তাই এবার তার অনুরোধ, একটি ছেলে খুঁজে দেওয়ার।

বিয়ে নিয়ে প্রশ্ন করতেই তার বক্তব্য, ‘আমায় শুধু একটা ছেলে খুঁজে দিতে হবে। তাহলেই কেল্লাফতে। যদি কেউ থাকে তবে দিন না। আমি শুনছি।’

তিনি আরও বলেন, ‘আমার বিয়ের ইচ্ছে রয়েছে। ইচ্ছে রয়েছে সন্তান ধারণেরও। আমি এমন একটা কেরিয়ার চাই যাতে উত্থান ও পতন দুই-ই থাকবে।’

সমসাময়িক তারকাদের বিয়ে করতে দেখেই কি তার মনেও বিয়ের ফুল? তার উত্তর, ‘ওরা আমার বন্ধু। বহুদিন ধরে অনেকের প্রেম জীবনের সম্পর্কে ওয়াকিবহাল আমি। বিয়ে সব সময়েই পরবর্তী পদক্ষেপ। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাব, ভালোবাসব। বিয়ে করতে চাইব।’ তবে এই মুহূর্তে তিনি সিঙ্গল বলেই দাবি তার।

২০১১ সালে বলিউডে হাতেখড়ি হয় তার। প্রিয়াঙ্কা চোপড়ার বোন বলে নয়, রীতিমতো অডিশন দিয়ে সুযোগ পেতে হয় পরিণীতিকে। ছবির নাম ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’। তবে ওই ছবিতে লিড চরিত্রে দেখা যায়নি তাকে। তিনি ছিলেন সেকেন্ড লিডে। রণবীর সিংয়ের সঙ্গে রোম্যান্সের সুযোগ তিনি পেয়েছিলেন ঠিকই তবে লাইমলাইট কেড়ে নিয়ে যান অনুশকা শর্মা। তাতে অবশ্য তার খুব একটা অসুবিধে হয়নি। সে ছবিতে অভিনয় বেশ প্রশংসিত হয়। ‘ইশকজাদে’, ‘হাসি তো ফাসি’, ‘মেরি প্যায়ারি বিন্দু’র মতো ছবিতে দেখা গেছে তাকে। তবে শেষ কিছু সময় ধরে সময়টা বিশেষ ভাল যাচ্ছে না। সেই অর্থে একটি ছবিও হিট হয়নি। শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘উঁচাই’ বক্স অফিসে সাফল্য পায়নি। তা নিয়ে অবশ্য বিশেষ ভাবিত নন পরিণীতি।

কেরিয়ারে উত্থান পতন দুই-ই থাকবে, তা তিনি জানেন। এভাবেই এগিয়ে যেতে চান। আগামী দিনে হাতেও রয়েছে বেশ কিছু প্রজেক্ট। আপাতত তা নিয়ে ব্যস্ত থাকতে চান। তবে এরই মধ্যে অপেক্ষা এক মনের মানুষের। কবে আসবেন তার স্বপ্নের শেহজাদা? এখন সেটাই দেখার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »