সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আমার পরাণটা, দিলা তো সব কাঁপিয়ে: পরীমনি
প্রকাশ: ১২ জুলাই, ২০২২, ১:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমার পরাণটা, দিলা তো সব কাঁপিয়ে: পরীমনি

  অনলাইন সংস্করণ

২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে রূপালি পর্দায় যাত্রা শুরু অভিনেতা শরীফুল রাজের। এরপর ২০১৯ সালের ‘ন ডরাই’ এবং ২০২১ সালের ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেন। কিন্তু এসব সিনেমা দিয়ে তেমন একটা সাড়া ফেলতে পারেননি রাজ।

তবে এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ সিনেমা দিয়ে দারুণ সাফল্য পাচ্ছেন রাজ।

এতোদিন চিত্রনায়িকা পরীমনির স্বামী হিসেবে আলোচনায় আসতেন তিনি। এবার অভিনয় দক্ষতা দিয়ে আলোচনার কেন্দ্রে রাজ।

রোববার দেশের ১১টি সিনেমাহলে মুক্তি পাওয়া ‘পরাণ’ -এ রাজের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।

তবে মিমকে ছাপিয়ে দর্শকের হৃদয়ে বেশি জায়গা করে নিয়েছেন রাজ। এর প্রমাণও মিলেছে।

রোববার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম দর্শককে জিজ্ঞেস করেন, ‘কার অভিনয় ভালো লেগেছে?’ সবাই একবাক্যে বলে ওঠেন, ‘রাজ’।

রাজকে ঘিরে দর্শকের এই উচ্ছ্বাস আর ভালোবাসা দেখে মুগ্ধ তার সহধর্মিণী চিত্রনায়িকা পরীমণি। সে অনুভূতি প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়।

রাজের সঙ্গে দর্শকদের সেলফি তোলার হিড়িচ চলছে এমন একটি ভিডিও আপলোড করে প্রিয়তম’র উদ্দেশ্যে পরীমনি লিখলেন, ‘আমার পরাণটা, দিলা তো সব কাঁপিয়ে! এভাবেই রাজ করতে থাকো পুরোটা সময়। ঈদ মোবারক।’

পরীর পোস্টে সাড়া দিয়েছেন রাজও। জানালেন, পরীই তার সৌভাগ্যের চাবিকাঠি। সেই সঙ্গে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে।

প্রসঙ্গত, ‘পরাণ’ নির্মাণ করেছেন রায়হান রাফি। ত্রিকোণ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। গুঞ্জন চলছে, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড গ্যাং কর্তৃক প্রকাশ্যে রিফাতকে কুপিয়ে খুন করার ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। যেখানে রিফাতের স্ত্রী মিন্নির চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, রিফাতের চরিত্রে রাজ ও নয়ন বন্ডের চরিত্রে ইয়াশ রোহান। তবে গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেননি সিনেমাসংশ্লিষ্ট কেউ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »