শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আর্জেন্টিনার জয়ের জন্য মোনাজাত ধরলেন তৌসিফ
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২২, ১১:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার জয়ের জন্য মোনাজাত ধরলেন তৌসিফ

বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। রোববার (২০ নভেম্বর) আরব দেশ কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। ফুটবল ঘিরে উন্মাদনা সবখানেই। বাংলাদেশে ফুটবল উন্মাদনা মানেই ব্রাজিল-আর্জেন্টিনা। বিশ্বকাপ এলেই এই দু’দলকে নিয়ে দুই শিবিরে ভাগ হয়ে যায় পুরো দেশ। এবার ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ দেখা যাবে টিভি নাটকে।

পুরান ঢাকার দুই বন্ধু তৌসিফ ও জোভান। একজন আর্জেন্টিনার ঘোর সমর্থক আরেকজন ব্রাজিলের। কে কাকে পরাজিত করবে, কে কত বড় সমর্থক সেই প্রমাণ দিতে তারা বিভিন্ন পাগলামি করতে থাকে। পতাকা টাঙানো, বাজি ধরা, মিছিল করা, হাতাহাতি, মিলাদ-মোনাজাত করা, গাধার পিঠে ওঠা ইত্যাদি।

একটা সময় কারা বড় ফ্যান প্রমাণ দিতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি টুর্নামেন্টের আয়োজন হয়। সেটা নিয়েও বিভিন্ন মজার ঘটনা ঘটতে থাকে— এমনই গল্প নিয়ে তৈরি হলো কমেডি ধাঁচের নাটক ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। নাটকটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান।

নির্মাতা জানান, পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে সদ্য শুটিং শেষ হয়েছে নাটকটির। বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। ২৫ নভেম্বর একটি বেসরকারি টিভিতে প্রচার হবে ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। পরদিন একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে। 

এতে তৌসিফ, জোভান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানজানা সরকার রিয়া। আরও আছেন হারুন অর রশিদ, সিয়াম, আনোয়ার, সানী প্রমুখ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »