রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মাশরাফিকে একটু ছুঁয়ে দেখা…
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাশরাফিকে একটু ছুঁয়ে দেখা…

স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগেই নড়াইল-২ আসন থেকে সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি হন এই তারকা পেসার।

সংসদ সদস্য হলেও এখনো ক্রিকেট খেলে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিপিএলের চলতি আসরে সিলেট সিক্সার্সের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট নিজেদের টানা পঞ্চম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৫ উইকেটে জয় লাভ করে।

এদিন খেলা চলা অবস্থায় মাশরাফিকে একটু ছুঁয়ে দেখার জন্য এক সমর্থক ভোঁ দৌড়ে মাঠের মাঝখানে গিয়ে প্রিয় তারকাকে জড়িয়ে ধরেন। ঘটনাটি ঘটে ঢাকা ডমিনেটর্সের ইনিংসের ষষ্ঠ ওভারে।

পরে পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে। খেলা চলার সময় মাঠে দর্শকের ঢুকে পড়া নিরাপত্তা বিঘ্নিত করে। এতে কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

ঘরোয়া ক্রিকেটে দর্শকের মাঠে ঢুকে পড়া এবারই প্রথম নয়। মাশরাফিকে এর আগেও একটি আন্তর্জাতিক ম্যাচের সময় একবার এক ভক্ত জড়িয়ে ধরেছিলেন। সেই ঘটনা ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সাকিব আল হাসানকেও জড়িয়ে ধরতে দেখা গেছে ভক্তদের।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »