● ●


যুক্তরাজ্যে বাঘের খাঁচায় ঢুকে এক ব্যক্তির মৃত্যু
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ১:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে বাঘের খাঁচায় ঢুকে এক ব্যক্তির মৃত্যু

যুক্তরাজ্যের একটি বন্য প্রাণী পার্কে বাঘের খাঁচায় ঢোকার পর গুরুতর আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার শহরের কাছে অবস্থিত ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে।

পুলিশের বিবৃতি অনুযায়ী, ১০ অক্টোবর শনিবার স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটে তারা খবর পায়, এক ব্যক্তি পার্কের বাঘের খাঁচায় ঢুকে পড়েছেন। খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। চিকিৎসাকর্মীদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনায় বাঘটি আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পার্ক কর্তৃপক্ষও জানিয়েছে, এ ঘটনার কারণে বাঘটিকে মেরে ফেলা হবে না।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিবারকে ঘটনার কথা জানানো হয়েছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরিবারটিকে সহায়তা করছেন। এই দুঃখজনক ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে পুলিশ।

ঘটনার পর পার্কটি খালি করে দেওয়া হয়। বাঘটি নিজের খাঁচার ভেতরেই ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পার্কের অন্য দর্শনার্থীদের জন্য আর কোনো ঝুঁকি নেই।

ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পার্কের বাঘের খাঁচায় একটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা চালু করা হয়। এ ঘটনার পর সপ্তাহ শেষের বাকি সময়ের জন্য পার্কটি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

১১ অক্টোবর দেওয়া আরেক বিবৃতিতে নিহত ব্যক্তির পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানায় পার্ক কর্তৃপক্ষ। একই সঙ্গে বাঘটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানুষের উদ্দেশে তারা জানায়, আলতাই নামের বাঘটি নিরাপদ ও সুস্থ আছে। এ ঘটনার জন্য তাকে মেরে ফেলা হবে না।

পার্ক কর্তৃপক্ষ আরও জানায়, এ ঘটনায় পার্কের কর্মীরা মানসিকভাবে গভীরভাবে প্রভাবিত হয়েছেন। তাঁদের প্রয়োজনীয় বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »