● ●


সোনার দাম কমল ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, কমেছে রুপার দামও
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সোনার দাম কমল ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, কমেছে রুপার দামও

আজ মঙ্গলবার দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। একই সঙ্গে আজ রুপার দাম কমেছে।

নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তিতে সোনার মূল্যহ্রাসের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে ৯ অক্টোবর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। তার পাঁচ দিনের মধ্যে আজ সোনার দাম কমানো হলো। বাজুস বলেছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারে এই দুই ধাতুর দাম কমানো হয়েছে। যদিও মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। ১৮ ক্যারেটের ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

আজ দাম কমানোর আগে সোনার দাম ছিল এ রকম: ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

এদিকে আজ রুপার দামও কমানো হয়েছে। প্রতি ভরি রুপার দাম কমেছে সর্বোচ্চ ১১৬ টাকা। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হয়েছে ৩ হাজার ৯৬৬ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম হয়েছে ২ হাজার ৬২৪ টাকা।

সোনা ও রুপার দামের সঙ্গে মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত আছে।

আজ মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম অবশ্য বেড়েছে। এখন পর্যন্ত প্রতি আউন্স সোনার দাম ৩২ ডলার ও রুপার দাম ৪২ সেন্ট বেড়েছে। তবে সামগ্রিকভাবে গত এক মাসে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ১৪৫ ডলার কমেছে। মূলত সোনার দাম যে ধারাবাহিকভাবে কমছে, তার অংশ হিসেবে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে।

সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বাড়ে। কিন্তু এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, সোনার দাম উল্টো কমছে। এ সময় মার্কিন ডলার–ভিত্তিক বন্ডের সুদ বেড়েছে। ফলে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকেছেন, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার এটাই মূল কারণ। গত ছয় মাসে সোনার দাম কমেছে ৬৫৯ ডলার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »