● ●


প্রিয় শিক্ষকের স্মৃতিতে বৃক্ষরোপণ
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রিয় শিক্ষকের স্মৃতিতে বৃক্ষরোপণ

একটি গাছ যেমন প্রকৃতিকে বাঁচিয়ে রাখে, তেমনি কখনো কখনো হয়ে ওঠে প্রিয় মানুষের স্মৃতি ধরে রাখার প্রতীক। সেই ভাবনা থেকেই ইংরেজি বিভাগের অকালপ্রয়াত শিক্ষক কাজী মসিউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০টি গাছ রোপণ করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ৮ অক্টোবর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

এর অংশ হিসেবে ক্যাম্পাসে নিম, বহেড়া, হরীতকী, আমলকী, পেয়ারা, কাঁঠাল, জলপাই, লেবু, আম, শিশুগাছসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন বন্ধুরা। পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয় পাতাবাহার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস। তিনি বলেন, ‘প্রিয় শিক্ষকের স্মৃতিতে এমন উদ্যোগ প্রশংসনীয়। গাছগুলো একদিকে পরিবেশের উপকারে আসবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি করবে।’

ইতিহাস বিভাগের শিক্ষক মুজাহিদুল ইসলাম বলেন, ‘ভালো কাজের মধ্য দিয়ে মানুষের স্মৃতি ধরে রাখা যায়। এই বৃক্ষরোপণ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি রক্ষায় অনুপ্রাণিত করবে।’

গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আহনাফ শাহরিয়ার বলেন, ‘আমরা চাই, রোপণ করা গাছগুলো বড় হয়ে ক্যাম্পাসকে সবুজ করে তুলুক এবং প্রিয় শিক্ষকের স্মৃতিকে ধরে রাখুক।’

সাধারণ সম্পাদক আল-আমীন শেখ বলেন, ‘গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও জরুরি। আমাদের প্রত্যাশা, এই উদ্যোগ ক্যাম্পাসকে আরও সবুজ ও সুন্দর করে তুলবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহেরাব হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফিফা ঐশী, বন্ধু আকাশ রায়, স্মৃতি রানী, সিয়াম, রিপনসহ অন্য বন্ধুরা।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »