● ●


আবাসন শিল্পের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আবাসন দর্পণ
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ২:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আবাসন শিল্পের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আবাসন দর্পণ

দুই দশকের অভিজ্ঞতায় রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন, অবদানের স্বীকৃতিতে সম্মাননা পেলেন আট বিশিষ্ট ব্যক্তি

দুই দশকের অভিজ্ঞতায় রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন, অবদানের স্বীকৃতিতে সম্মাননা পেলেন আট বিশিষ্ট ব্যক্তি

আবাসন শিল্পের দুই দশকের অভিজ্ঞতা, বাস্তবতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রকাশিত হয়েছে মেহেদী বিল্লাহ রেজওয়ানের গ্রন্থ ‘আবাসন দর্পণ এক মলাটে সম্পূর্ণ আবাসন’। গ্রন্থটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পের আট বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ১০ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ‘আমার আঙিনা প্রকাশনী’ আয়োজিত এ অনুষ্ঠানে আবাসন শিল্পের উদ্যোক্তা, শিক্ষাবিদ, প্রকৌশলী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

৩৪১ পৃষ্ঠার বইটিতে রয়েছে পাঁচটি অংশ, ২১টি অধ্যায় ও ৪৩০টি উপ-অধ্যায়। আবাসন শিল্পের নানা দিক, বিদ্যমান বাস্তবতা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিবর্তনের বিষয়গুলো এতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিল্পের উন্নয়নে স্বচ্ছতা, ন্যায্যতা, টেকসই উন্নয়ন ও তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

আবাসন খাতের উদ্যোক্তা, উন্নয়নকারী প্রতিষ্ঠান, বিক্রয় ও বিপণনকর্মী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য বইটি একটি সমন্বিত জ্ঞানভিত্তিক সহায়ক হিসেবে রচিত। শিল্পের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জ্ঞান সংরক্ষণ করে তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও এর অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল। আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আমীর আহমেদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন আনান্তা রিয়েল এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলিনুর রহমান, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান, এসটিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ তালায়েত হোসেন, বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তানভীরুল হক প্রোবাল, ট্রপিক্যাল হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল হক এবং বিটিআইয়ের অ্যাডভাইজার ইমেরিটাস প্রকৌশলী ফয়জুর রহমান খান।

অনুষ্ঠানে তিনটি বিভাগে সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ‘আবাসন কিংবদন্তি সম্মাননা ২০২৬’ পেয়েছেন প্রকৌশলী তানভীরুল হক প্রোবাল, শেখ রবিউল হক, প্রকৌশলী ফয়জুর রহমান খান এবং ড. মো. সবুর খান। প্রধান অতিথি ড. মো. আলী আফজালকে দেওয়া হয় ‘প্রধান অতিথি সম্মাননা ২০২৬’।অন্যদিকে, নির্বাহী নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় অবদানের জন্য ‘গুরুত্বপূর্ণ নির্বাহী নেতা সম্মাননা ২০২৬’ পেয়েছেন ড. আমীর আহমেদ, এম মাহবুবুর রহমান ও সৈয়দ তালায়েত হোসেন।

লেখক মেহেদী বিল্লাহ রেজওয়ানের মতে, আবাসন শুধু সম্পদ নয়; এটি অসংখ্য পরিবারের স্বপ্ন, অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং নিরাপদ ভবিষ্যতের ভিত্তি। এ শিল্পের টেকসই বিকাশে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সমন্বয় জরুরি।

‘জিততে হলে জানতে হবে’ প্রত্যয়কে সামনে রেখে প্রকাশিত বইটির মাধ্যমে আবাসন শিল্পে জ্ঞানচর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন লেখক। তাঁর প্রত্যাশা, শিল্পের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মধ্য দিয়ে আরও সচেতন, দক্ষ ও সমৃদ্ধ আবাসন খাত গড়ে উঠবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »